
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
পবিত্র মাহে রমাজান উপলক্ষ্যে ঝিকরগাছা ছাত্রশিবিরের স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রয়ারি ( বুধবার) বিকাল ৫ টায় উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে পৌর সদরের বি. এম হাইস্কুল মাঠ প্রাঙ্গন থেকে স্বাগত র্যালি শুরু হয়ে ঝিকরগাছা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
স্বাগত র্যালিতে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইসা মাহমুদ।
স্বাগত র্যালিতে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মো : আবিদুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযমী, বিনয়ী,মানবিক, নৈতিকতাকে বৃদ্ধি করার মাস । এ মাসে সবাই কে আহ্বান জানাবো আল্লাহর সন্তুষ্টির জন্য মাহে রমজানের নির্দেশনা গুলি পালন করা।
ম্বাগত র্যালিতে বিশেষ অতিথি ছিলেন যশোর শহর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ খালিদ হাসান। স্বাগত র্যালিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ।
এ দিন উপজেলা ছাত্রশিবির জানায়,পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন দাওয়াতি,মানবিক ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে।
Leave a Reply