1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝিকরগাছায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ জয়পুরহাটের কৃতী সন্তান মো. সুবক্তগীণ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদায়িত পাঁচবিবিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও গাছ কাটার অভিযোগ ভুল্লীতে ট্যাপেন্টাডোলসহ দুই যুবক গ্রেপ্তার, পালালেন আরও একজন হিজড়া সাবিনার উদ্যোগে অসহায় হাজরা খাতুন পেলেন মাথা গুজার ঠাঁই ঝিকরগাছার কৃতি সন্তান এ্যাডভোকেট দুলুর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জয়পুরহাট জেনারেল হাসপাতালের আরএমও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন ডাঃ আশিক আহমদ জেবাল (বাপ্পী) জয়পুরহাট ১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল রাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূত পাঁচবিবি থানা পুলিশের হাত গ্রেফতার ৪ অটোভ্যান ছিনতাইকারী মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটে গণস্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জয়পুরহাট ১ আসনের এমপি ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইকে আহত করার অভিযোগ সিরাজগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠান ধুনটে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে আলোচনা সভা সিরাজগঞ্জে পাওয়ার হাউজ কলোনী হাফিজিয়া মাদ্রাসার ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যালয়ের ১৩’শ শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ গোবিন্দগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন হবিগঞ্জ জেলা সাইবার দলের দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন আশরাফুজ্জামান মুবিন ঝিকরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম:
ঝিকরগাছায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ জয়পুরহাটের কৃতী সন্তান মো. সুবক্তগীণ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদায়িত পাঁচবিবিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও গাছ কাটার অভিযোগ ভুল্লীতে ট্যাপেন্টাডোলসহ দুই যুবক গ্রেপ্তার, পালালেন আরও একজন হিজড়া সাবিনার উদ্যোগে অসহায় হাজরা খাতুন পেলেন মাথা গুজার ঠাঁই ঝিকরগাছার কৃতি সন্তান এ্যাডভোকেট দুলুর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জয়পুরহাট জেনারেল হাসপাতালের আরএমও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন ডাঃ আশিক আহমদ জেবাল (বাপ্পী) জয়পুরহাট ১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল রাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূত পাঁচবিবি থানা পুলিশের হাত গ্রেফতার ৪ অটোভ্যান ছিনতাইকারী

পাঁচবিবিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও গাছ কাটার অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মো: আল হাসান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সামসাদ বেগমের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, গাছের ডাল কেটে বিক্রি, সরকারি বরাদ্দের টাকা যথাযথভাবে ব্যয় না করা এবং দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিদ্যালয়ের সম্পত্তি দাতা পরিবারের সদস্য ও এলাকাবাসীর পক্ষে মো. রফিকুল ইসলাম চৌধুরী (আলম) গত ২ সেপ্টেম্বর জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোছা. সামসাদ বেগম বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম করে আসছেন। অভিযোগকারীর দাবি, কোনো সিদ্ধান্ত বা অনুমোদন ছাড়াই বিদ্যালয় প্রাঙ্গণে থাকা রেইনট্রি গাছের ডাল কেটে বিক্রি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ২০২৬ সালের এপ্রিল ও মে মাসে বিদ্যালয়ের খেলাধুলার জন্য সরকারি বরাদ্দ করা অর্থ ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের খেলাধুলার পুরস্কার বিতরণে ব্যয় করা হয়নি।
এ ছাড়া বিদ্যালয়ে কোনো ঝাড়ুদার না থাকা সত্ত্বেও জানুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত ঝাড়ুদার বাবদ বরাদ্দের টাকা উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের আসবাবপত্রের কোনো তালিকা নেই এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত ও প্রস্থান করেন না বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, এসব অনিয়ম দীর্ঘদিন ধরে চলতে থাকায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে। তাই অভিযোগগুলো সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অনুরোধ জানানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সামসাদ বেগম বলেন, “আমার বিরুদ্ধে করা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি পক্ষ অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে এসব অভিযোগ করেছে।”
জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী বলেন, “এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews