1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝিকরগাছার নির্বাসখোলায় খালের পানিপ্রবাহ নিয়ে উদ্বেগ, বর্ষার আগে জলাবদ্ধতার শঙ্কা বেনাপোলে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা প্রাণনাশের অভিযোগ হবিগঞ্জে কলেজছাএীকে উও্যক্ত ও ধর্ষণের হুমকির প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দিনব্যাপী “কৃষি কংগ্রেস” অনুষ্ঠিত হাটিকুমরুল ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় একাধিক প্রার্থী, শীর্ষে রয়েছেন জুলাই আন্দোলনসহ দীর্ঘ ১৭ বছরের রাজপথের পরিচিত নেতৃত্ব, সমাজকর্মী ও বিএনপি নেতা আব্দুল মজিদ খাঁন সিরাজগঞ্জে নিজস্ব স্টুডিও থিয়েটার নির্মাণে এগিয়ে যাচ্ছে নাট্যলোক সংস্কৃতির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলস পথচলা ঝিকরগাছায় চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই রাণীনগরে মাদক সেবির কারাদন্ড রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রী নিহত হবিগঞ্জে দুই চেয়ারম্যানের লোকদের মধ্যে সংঘর্ষে শতাধিক আহত ৭২ ঘণ্টা পর মশানগাঁও সীমান্তে সংকটের অবসান, শূন্যরেখা থেকে ১১ জনকে নিয়ে গেল বিএসএফ রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির সাজা রাণীনগরে পৃথক অভিযানে দুইজন গ্রেফতার,গাঁজা উদ্ধার সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, নিরাপত্তা নিয়ে উদ্বেগে সাংবাদিক মামলা প্রত্যাহারের দাবিতে শার্শায় বিএনপির শক্ত অবস্থান কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩মাদক সেবির সাজা
শিরোনাম:
ঝিকরগাছার নির্বাসখোলায় খালের পানিপ্রবাহ নিয়ে উদ্বেগ, বর্ষার আগে জলাবদ্ধতার শঙ্কা বেনাপোলে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা প্রাণনাশের অভিযোগ হবিগঞ্জে কলেজছাএীকে উও্যক্ত ও ধর্ষণের হুমকির প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দিনব্যাপী “কৃষি কংগ্রেস” অনুষ্ঠিত হাটিকুমরুল ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় একাধিক প্রার্থী, শীর্ষে রয়েছেন জুলাই আন্দোলনসহ দীর্ঘ ১৭ বছরের রাজপথের পরিচিত নেতৃত্ব, সমাজকর্মী ও বিএনপি নেতা আব্দুল মজিদ খাঁন সিরাজগঞ্জে নিজস্ব স্টুডিও থিয়েটার নির্মাণে এগিয়ে যাচ্ছে নাট্যলোক সংস্কৃতির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলস পথচলা ঝিকরগাছায় চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই রাণীনগরে মাদক সেবির কারাদন্ড রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা প্রাণনাশের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন হৃদয়,শার্শা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি আহত হয়েছেন এবং বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু জানান, প্রতিদিনের মতো তিনি সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে শার্শার দিকে যাচ্ছিলেন। কাগজপুকুর বাজার এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি তার মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর তারা লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় সাংবাদিক সেন্টু গুরুতর আহত হলে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সেন্টু আরও জানান, ওই দিন সকালে তার এক আত্মীয়কে কেন্দ্র করে একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। সেই ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
এ ঘটনায় শার্শা ও বেনাপোলের সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সাংবাদিক নেতারা হামলার নিন্দা জানিয়ে বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের পরিপন্থী। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী বলেন, ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews