
নূরুজ্জামান ফারুকী,হবিগঞ্জ প্রতিনিধিঃ সিলেট-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এবার দুইজনের প্রাণহানী ঘটেছে। বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার দুই যাত্রী।
নিহতরা হলেন- মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের সিএনজি অটোরিকশা চালক আক্কাছ মিয়া (৪৫) এবং উত্তর নোয়াপাড়া গ্রামের কৃষিবিদ ড. কামরুল হাসানের স্ত্রী মানোয়ারা বেগম (৭০)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।
দুর্ঘটনার পর প্রায় ২ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ তৎপর হয়ে যান চলাচল স্বাভাবিক করে।
Leave a Reply