1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বিয়ে করেছেন টেলিভিশন অঙ্গনের অন্যতম আলোচিত ও জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩জন গ্রেফতার ‎ হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু বেলকুচি উপজেলা রোডে ড্রেনের পাইপ বন্ধ করে জলাবদ্ধতা,চরম দুর্ভোগে এলাকাবাসী বিশ্ব পরিবেশ দিবসে সিআরবিতে ১০ কিলোমিটার দৌড় উৎসব বানিয়াচংয়ে প্রথমরেখ সড়কের বেহাল দশা,চরম দুর্ভোগে স্থানীয়রা বেলকুচিতে ঢাকা এক্সপ্রেসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিরাজগঞ্জে বাসদের মানববন্ধন ও সমাবেশ গোবিন্দগঞ্জে ২ মাদকসেবীকে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন সিরাজগঞ্জের সন্তান আব্দুল ওয়াহাব রাণীনগরে এবার তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিংজাল জব্দ করে ভস্মিভূ‚ত ‎ ভালুকায় রাস্তার পাশে বাঁশঝাড় থেকে অজ্ঞাতপরিচয় মিলল নারীর মরদেহ বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ শেয়ার বাজারে আসার আগেই স্পেসএক্সের বাজিমাত, ব্র্যান্ড ভ্যালু পৌনে ২ ট্রিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি ও প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে ভোলাহাটে ইরি-বোরো ধান কাটা,মাড়াই ও সংগ্রহ শেষ হয়েছে কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত শতাধিক রাণীনগরে আগুনে নি:স্ব সেই পরিবারের পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
শিরোনাম:
বিয়ে করেছেন টেলিভিশন অঙ্গনের অন্যতম আলোচিত ও জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩জন গ্রেফতার ‎ হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু বেলকুচি উপজেলা রোডে ড্রেনের পাইপ বন্ধ করে জলাবদ্ধতা,চরম দুর্ভোগে এলাকাবাসী বিশ্ব পরিবেশ দিবসে সিআরবিতে ১০ কিলোমিটার দৌড় উৎসব বানিয়াচংয়ে প্রথমরেখ সড়কের বেহাল দশা,চরম দুর্ভোগে স্থানীয়রা বেলকুচিতে ঢাকা এক্সপ্রেসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিরাজগঞ্জে বাসদের মানববন্ধন ও সমাবেশ গোবিন্দগঞ্জে ২ মাদকসেবীকে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন সিরাজগঞ্জের সন্তান আব্দুল ওয়াহাব

বেলকুচি উপজেলা রোডে ড্রেনের পাইপ বন্ধ করে জলাবদ্ধতা,চরম দুর্ভোগে এলাকাবাসী

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

বেলকুচি প্রতিনিধি,মাসুদ সরকারঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা রোডে দুর্বৃত্তদের দ্বারা ড্রেনের সংযোগ পাইপে পাথর ও সিমেন্ট ঢেলে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে বৃষ্টির পানি ও নিত্যদিনের বর্জ্য পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে না পেরে রাস্তাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন আশপাশের এলাকার বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অজ্ঞাত একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ড্রেনের পাইপে পাথর ও সিমেন্ট ঢেলে পানি প্রবাহ বন্ধ করে দেয়। এর ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকে এবং দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশেরও অবনতি ঘটছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। জলাবদ্ধতার কারণে চলাচলে বিঘ্ন ঘটছে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ড্রেনের পাইপ পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী বলেন, জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews