
মাসুদ সরকার বেলকুচি প্রতিনিধি,বেলকুচি (সিরাজগঞ্জ):
‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি মডেল প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে বেলকুচি পৌরসভার চালা এলাকায় সাবেক পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বেলকুচি মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্রেসক্লাবের উপদেষ্টা শফিকুল ইসলাম (শফি), মুকুন্দগাঁতি বাজার বণিক সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, বেলকুচি সরকারি কলেজের ভিপি ও প্রেসক্লাবের উপদেষ্টা মোখলেসুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, প্রেসক্লাবের উপদেষ্টা শেখ আমানউল্লাহ আমান।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রতিনিধি রোকন উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আইন বার্তা পত্রিকার প্রতিনিধি ইলিয়াস হোসাইন, সহ-সভাপতি ও JTV-এর প্রতিনিধি হাবিবুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি আব্দুল মান্নান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যমুনা এক্সপ্রেস পত্রিকার প্রতিনিধি মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি আশিকুল ইসলাম, অর্থ সম্পাদক ও দৈনিক বিজনেস ফাইল পত্রিকার প্রতিনিধি মিন্টু মিয়া, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সকালের শিরোনাম পত্রিকার প্রতিনিধি সুমন আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সিরাজগঞ্জ সংবাদ পত্রিকার প্রতিনিধি জুবায়ের হোসেন এবং কার্যনির্বাহী সদস্য ও দৈনিক জয় সাগর পত্রিকার প্রতিনিধি তানজিম আহম্মেদ রিয়ালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বেলকুচি মডেল প্রেসক্লাব মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
বক্তারা আরও বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করার আহ্বান জানান তারা।
শেষে উপস্থিত অতিথিরা বৃক্ষের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
Leave a Reply