
ছাম্মি আহমেদ আজমীর:বাংলাদেশ তাঁত বোর্ড,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে সিরাজগঞ্জে তাঁতশিল্পের উন্নয়ন ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই ) দুপুরে শহরের মিরপুর এলাকায় তাঁত প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম,বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী,সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো:আমিনুল ইসলাম,জেলা পুলিশ সুপার মো:সাইফুল ইসলাম সানতু।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুন খান,বাংলাদেশ তাঁত বোর্ডের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও প্রকল্প পরিচালক সুকুমার সাহা,লিয়াজোঁ অফিসার অমিত সরকারসহ তাঁত বোর্ডের কর্মকর্তাবৃন্দ,তাঁত উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।
প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,সিরাজগঞ্জ হচ্ছে বাংলাদেশের তাঁতশিল্পের প্রাণকেন্দ্র। আধুনিক প্রশিক্ষণ,প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে এখানকার তাঁতশিল্প আরও সমৃদ্ধ হবে। সরকারের লক্ষ্য হলো তাঁতিদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশীয় তাঁতপণ্যকে বিশ্ববাজারে আরও শক্ত অবস্থানে নিয়ে যাওয়া। এ ধরনের উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি,উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বিশেষ অতিথি মো:শরীফুল আলম বলেন,তাঁতশিল্প বাংলাদেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক। এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নতুন প্রজন্ম আধুনিক তাঁত প্রযুক্তি ও দক্ষতা অর্জনের সুযোগ পাবে। সরকার তাঁতিদের কল্যাণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দেশীয় বস্ত্রশিল্পের টেকসই উন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
উল্লেখ্য: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা,দক্ষ মানবসম্পদ গড়ে তোলা,নতুন উদ্যোক্তা সৃষ্টি এবংদেশীয় তাঁতপণ্যের গুণগত মান বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে মূহুর্তে অতিথিবৃন্দ নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও তাঁত উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
Leave a Reply