1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম:
পত্নীতলায় আলপাকা আইডিয়াল প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত গ্রাফিতি নিয়ে পুলিশের গণবিজ্ঞপ্তি প্রত্যাহার রাণীনগরে দেড় লাখ টাকার সিগারেট চুরি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী নির্যাতনকারী শিক্ষক সেলিম রেজার বিরূদ্ধে অভিভাবক মহলে ক্ষোভ,অন্যত্র বদলীর দাবী চট্টগ্রামে রেলগেটে ট্রেন-সিএনজি সংঘর্ষ মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে রাণীশংকৈলে স্মারকলিপি সুস্বাস্থ্য গঠনে পুষ্টি সচেতনতায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ গণপ্রতি রায় চট্টগ্রামে গ্রাফিতি নিয়ে উত্তেজনা, জিইসি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ক্রিকেট উন্নয়নে কাজ করতে চাই বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনে প্রতিনিধি হয়ে কৃতজ্ঞতা জানালেন-আব্দুল্লাহ আল কায়েস ঝিকরগাছায় অবৈধ মাটি বাণিজ্যের মহোৎসব প্রশাসনের নীরবতায় ক্ষোভ এলাকাবাসীর ত্যাগ-সংগ্রামের রাজপথ থেকে মানুষের হৃদয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে মির্জা মোস্তফা জামান কর্ণফুলী টানেলে রাতের বেলা যান চলাচলে বিধিনিষেধ চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার-৩ কৃষকের অধিকার ও ন্যায্য দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা প্রশাসকের মাধ্যমে অর্থ মন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক – কর্মচারী সমিতির নির্বাহী কমিটি পুর্নগঠন প্রফেসর ড.মোহাম্মদ মোশারফ হোসেনের যোগদানে নতুন অধ্যায়ে নজরুল বিশ্ববিদ্যালয় ঝিকরগাছার জাগরণী সংসদের পক্ষ থেকে এমপি ডা: ফরিদকে ফুলেল শুভেচ্ছা কৃষি খাতে ৪০ ভাগ বাজেট বরাদ্দের দাবিতে পিপুলবাড়িয়ায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের পথসভা ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে অনুষ্ঠিত
শিরোনাম:
পত্নীতলায় আলপাকা আইডিয়াল প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত গ্রাফিতি নিয়ে পুলিশের গণবিজ্ঞপ্তি প্রত্যাহার রাণীনগরে দেড় লাখ টাকার সিগারেট চুরি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী নির্যাতনকারী শিক্ষক সেলিম রেজার বিরূদ্ধে অভিভাবক মহলে ক্ষোভ,অন্যত্র বদলীর দাবী চট্টগ্রামে রেলগেটে ট্রেন-সিএনজি সংঘর্ষ মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে রাণীশংকৈলে স্মারকলিপি সুস্বাস্থ্য গঠনে পুষ্টি সচেতনতায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ গণপ্রতি রায় চট্টগ্রামে গ্রাফিতি নিয়ে উত্তেজনা, জিইসি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ক্রিকেট উন্নয়নে কাজ করতে চাই বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনে প্রতিনিধি হয়ে কৃতজ্ঞতা জানালেন-আব্দুল্লাহ আল কায়েস ঝিকরগাছায় অবৈধ মাটি বাণিজ্যের মহোৎসব প্রশাসনের নীরবতায় ক্ষোভ এলাকাবাসীর

“ভাষা আন্দোলনের ৭৪ বছর, বানিয়াচংয়ের শহীদ মিনার আজও অবহেলিত”

  • প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ :শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে এলেই শহীদ মিনার ঘিরে শুরু হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আনুষ্ঠানিকতার প্রস্তুতি। কিন্তু বছরের বাকি সময়জুড়ে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দুই গুরুত্বপূর্ণ শহীদ মিনার পড়ে থাকে অবহেলা ও অযত্নে। ভাষা আন্দোলনের ৭৪ বছর পেরিয়ে গেলেও বনিয়াচং কেন্দ্রীয় শহীদ মিনার এবং জনাব আলী সরকারি কলেজ শহীদ মিনারের বর্তমান অবস্থা স্থানীয়দের মনে গভীর উদ্বেগ ও হতাশা সৃষ্টি করেছে।

mostbet

সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনারের সিঁড়ি ও বেদির আশপাশে জমে আছে ময়লা–আবর্জনা। আবর্জনা না ফেলার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই এখানে বর্জ্য ফেলা হচ্ছে এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো উদ্যোগ নেই। ফলে ভাষা শহীদদের স্মৃতিবিজড়িত এই স্থানগুলো ধীরে ধীরে আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে।

স্থানীয়রা জানান, বছরের অধিকাংশ সময় শহীদ মিনারগুলোর দিকে তেমন নজর দেওয়া হয় না কেবল ২১ ফেব্রুয়ারি এলেই সীমিত পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জা করা হয়। কিন্তু কয়েক দিনের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যায়।

জনাব আলী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও প্রগতিশীল লেখক নির্মল দেব বলেন, “শহীদ মিনার শুধুমাত্র একটি স্মৃতিস্তম্ভ নয়, এটি আমাদের ভাষা সংস্কৃতি এবং জাতীয় চেতনার প্রতীক। এর প্রতি অবহেলা শুধু ইতিহাসকে অবমূল্যায়িত করা নয় বরং নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের শিক্ষাকে দুর্বল করছে। প্রশাসন ও স্থানীয় জনগণকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে যাতে শহীদ মিনারের মর্যাদা সঠিকভাবে সংরক্ষিত থাকে।”

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জনাব আলী সরকারি কলেজ শাখার আহ্বায়ক এমদাদুল হক বাবু বলেন, “শহীদ মিনার আমাদের ভাষা ও আত্মত্যাগের প্রতীক। এখানে আবর্জনার স্তূপ জমে থাকা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। দ্রুত রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি।”

অন্যদিকে বিজ্ঞান আন্দোলন মঞ্চ হবিগঞ্জ জেলা শাখা ও জনাব আলী সরকারি কলেজ শাখার অন্যতম সংগঠক শাহরিয়ার খান নাফিজ বলেন, “ভাষা আন্দোলনের ৭৪ বছর পরও শহীদ মিনারের এমন অবস্থা অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।” তিনি আরও বলেন শহীদ মিনার কেবল ফুল দেওয়ার স্থান নয়-এটি জাতির ইতিহাস, ত্যাগ ও গৌরবের প্রতীক। তাই সারা বছর নিয়মিত রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews