
রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা এসকে নাহিদ (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সদরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাহিদ উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলো এবং উপজেলার পূর্ব বালুভরা গ্রামের এসকে হাবিবুর রহমানের ছেলে। তাকে পার্শ্ববর্তী আত্রাই থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান,গত বছরের ১৭মে আত্রাই থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রুজু হয়। ওই মামলা তদন্তে সন্দেহভাজন হিসেবে নিষিদ্ধ সংগঠন রাণীনগর উপজেলা ছাত্রলীগের সদস্য এসকে নাহিদের নাম ওঠে আসে। নাহিদ আত্মগোপনে থাকলেও সম্প্রতি এলাকায় আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় রাণীনগর থানাপুলিশের সহায়তায় নাহিদকে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply