1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের নির্দেশনায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চট্টগ্রামের ‘ব্রাজিল গলি’তে ফুটবল উন্মাদনা কোচিং শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল স্কুলছাত্রীর, রাণীশংকৈলে শোকের ছায়া ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আল মাহা হিফয মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হবিগঞ্জে পাহাড় কেটে মাটি বিক্রি ৩ লাখ টাকা জরিমানা নাসিরনগরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান,গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দলের হবিগঞ্জে নির্মাণাধীন ভবনে ডায়াগনস্টিক সেন্টার, রোগী নিরাপত্তা নিয়ে শঙ্কা হাজী মোঃআব্দুস সাত্তারের উদ্যোগে জুম্মার নামাজ পড়তে আশা মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তার ব্যবস্থা ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত প্রবাসী কার্ড চালুর ঘোষণা দিলেন অর্থমন্ত্রী নতুন বাজেটে ব্যবসাবান্ধব উদ্যোগ,৭ দিনেই লাইসেন্স দেওয়ার পরিকল্পনা ইতিহাসের বৃহৎ ঘাটতি বাজেট: এনসিপি ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড, মাসে ২৫০০ টাকা ভাতা ঝিকরগাছার নির্বাসখোলায় খালের পানিপ্রবাহ নিয়ে উদ্বেগ, বর্ষার আগে জলাবদ্ধতার শঙ্কা বেনাপোলে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা প্রাণনাশের অভিযোগ হবিগঞ্জে কলেজছাএীকে উও্যক্ত ও ধর্ষণের হুমকির প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
শিরোনাম:
তারেক রহমানের নির্দেশনায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চট্টগ্রামের ‘ব্রাজিল গলি’তে ফুটবল উন্মাদনা কোচিং শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল স্কুলছাত্রীর, রাণীশংকৈলে শোকের ছায়া ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আল মাহা হিফয মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হবিগঞ্জে পাহাড় কেটে মাটি বিক্রি ৩ লাখ টাকা জরিমানা নাসিরনগরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান,গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দলের হবিগঞ্জে নির্মাণাধীন ভবনে ডায়াগনস্টিক সেন্টার, রোগী নিরাপত্তা নিয়ে শঙ্কা

সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর : সিরাজগঞ্জ–বগুড়া রেলপথে দীর্ঘদিনের জনদাবি রায়পুর রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ সিরাজগঞ্জ।

শনিবার (১৩ জুন) সকাল ১১টায় সিরাজগঞ্জ বাজার রেলস্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক,পেশাজীবী ও সচেতন নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস,যুগ্ম সাধারণ সম্পাদক শাফি ভূইয়া,সিরাজগঞ্জ জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আবু হাসিম তালুকদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে রায়পুরে একটি পূর্ণাঙ্গ রেল জংশন প্রতিষ্ঠা সময়ের দাবি। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ এ দাবির পক্ষে সোচ্চার থাকলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ বাস্তবায়িত হয়নি।
বক্তারা আরও বলেন,রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠিত হলে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ,দ্রুত ও সাশ্রয়ী হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন,শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। এতে জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।তারা উল্লেখ করেন, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগের সম্ভাবনার দিক থেকে রায়পুর একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে রেল জংশন স্থাপন করা হলে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের সংযোগ আরও শক্তিশালী হবে এবং যাত্রীসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন,রায়পুর রেল জংশন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নয় এটি সমগ্র সিরাজগঞ্জবাসীর প্রাণের দাবি। দীর্ঘদিনের এ ন্যায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য: মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা রায়পুর রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন।রায়পুর রেল জংশন প্রতিষ্ঠিত হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বরং সিরাজগঞ্জের সামগ্রিক অর্থনৈতিক,সামাজিক ও আঞ্চলিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews