1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ দেবিদ্বারের মামা-ভাগ্নির মৃত্যু, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গৃহবধূ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ হাফিজ উদ্দিন সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু
শিরোনাম:
সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে


মোঃ গোলাম মোরশেদ,‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শ্রীদাম কুমার মন্ডল (৪২) নামে এক কৃষি শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছাত্রীকে যৌন হয়রানীর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বৃহস্পতিবার বিদ্যালয় ঘেরাও করে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও থানাপুলিশ গিয়ে শিক্ষকদের মুক্ত করেন। এঘটনায় এদিন রাত ৮টা নাগাদ ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। শিক্ষক শ্রীদাম কুমার মন্ডল উপজেলার দেউলা মানিকহার উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক ও নওগাঁর আত্রাই উপজেলার তিলাবুদুরী গ্রামের বাসিন্দা।
‎স্থানীয় সূত্রে জানা গেছে,গত ৮এপ্রিল উপজেলার দেউলা মানিকহার উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় চলাকালীন সময়ে এক ছাত্রীকে বিদ্যালয়ের কমন রুমে একা পেয়ে সহকারী শিক্ষক শ্রীদাম ওই ছাত্রীকে নানাভাবে যৌন হয়রানি করেন। এরপর ভুক্তভোগী ওই ছাত্রী বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়। এর পর বিষয়টি এলাকায় জানাজানি হলে বৃহস্পতিবার ভুক্তভোগীর স্বজন,সহপাঠী ও স্থানীয় লোকজন শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও করে  শিক্ষক শ্রীদাম মন্ডলের বিচারের দাবি জানান। একপর্যায়ে উত্তেজনা চরম আকার ধারন করলে পরিস্থীতি সামাল দিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ও থানাপুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পরে সহকারী কমিশার ওই শিক্ষকের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থীতি শান্ত হয় এবং শিক্ষকদের মুক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান অভিযুক্ত ওই শিক্ষক শ্রীদাম মন্ডলকে সাময়িক বরখাস্ত করেন।
‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রাং বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীদামের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় বৃহস্পতিবার রাতেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
‎অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও মুঠোফোন ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
‎সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন বলেন,এর আগেও ওই শিক্ষক বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে অনুরুপ ঘটনা ঘটিয়েছিলেন এবং সেটা সে সময় ধামচাপা দেয়া হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন। ফলে এবারও যেনো এই ঘটনাটি ধামা চাপা দেয়া না হয় এবং সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছিলেন। তবে শিক্ষক শ্রীদাম এদিন বিদ্যালয়ে ছিলেন না। পরে এঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা শান্ত হন এবং শিক্ষকদের মুক্ত করা হয়।
‎ওই বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন,ছাত্রীকে যৌন হয়রানীর বিষয়টি প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় আপৎকালীন সময়ে শিক্ষক শ্রীদাম মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী রোববার তার কাছে সাময়িক বরখাস্তের পত্র প্রেরণ করা হবে। এছাড়া এবিষয়ে একটি তদন্ত কমিটি ঘটন করা হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews