1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাবি ফোরাম যশোরের সেক্রেটারী রনি ঝিকরগাছায় বিএম হাইস্কুলের সভাপতি মনোনীত চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ‎ হবিগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১ আত্রাইয়ে রেল লাইনের পাশে পরেছিল হজ্জ এজেন্সি প্রতিনিধির মরদেহ ঝিকরগাছার ফুলবাড়িতে রাতভর জুয়ার আসর, ধ্বংসের পথে উঠতি বয়সী যুবসমাজ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‘Writing & Publishing High-Impact Academic Reports & Journals’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ঝিকরগাছায় আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঝড়ে ভেঙেছে ঘর,ভাঙেনি আশা বৃদ্ধা শিপ্রা রাণীর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য আটক নাসিরনগরে শতবর্ষী মহাখাল সেতু এখন সেতু নয়, যেন মৃত্যুফাঁদ ‎ ক্রিকেটার নাঈমকে হেনস্তা, খুলশী থানার ওসি প্রত্যাহার ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক হবিগঞ্জে খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট সিরাজগঞ্জে মানহানির ২ টি মামলায় জামিন পেলেন এমপি আমির হামজা এমপি তারেক রহমানের নির্দেশনায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চট্টগ্রামের ‘ব্রাজিল গলি’তে ফুটবল উন্মাদনা কোচিং শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল স্কুলছাত্রীর, রাণীশংকৈলে শোকের ছায়া ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শিরোনাম:
ঢাবি ফোরাম যশোরের সেক্রেটারী রনি ঝিকরগাছায় বিএম হাইস্কুলের সভাপতি মনোনীত চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ‎ হবিগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১ আত্রাইয়ে রেল লাইনের পাশে পরেছিল হজ্জ এজেন্সি প্রতিনিধির মরদেহ ঝিকরগাছার ফুলবাড়িতে রাতভর জুয়ার আসর, ধ্বংসের পথে উঠতি বয়সী যুবসমাজ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‘Writing & Publishing High-Impact Academic Reports & Journals’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ঝিকরগাছায় আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঝড়ে ভেঙেছে ঘর,ভাঙেনি আশা বৃদ্ধা শিপ্রা রাণীর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য আটক নাসিরনগরে শতবর্ষী মহাখাল সেতু এখন সেতু নয়, যেন মৃত্যুফাঁদ ‎

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

তার এই সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর নির্বিঘ্ন করতে প্রশাসন কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেনের সই করা সফরসূচি অনুযায়ী, বিমানবন্দরে পৌঁছানোর পর সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর সকাল ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে তার। এরপর বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৭টায় তার বিমানযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সড়ক, স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। সফরকে কেন্দ্র করে সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন সমন্বিতভাবে কাজ করছে। নিরাপত্তা জোরদারে পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, আলোকসজ্জার পরিবর্তে পরিচ্ছন্নতা ও সীমিত সৌন্দর্যবর্ধনে গুরুত্ব দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, সিলেট দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত থাকায় এ সফরে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও শিল্পায়নের বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সিলেটের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে বলে প্রত্যাশা করছেন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews