1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও ৫ শতাধিক চারা বিতরণ জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ পার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেন রাজীব হোসেন প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম,বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর পদক্ষেপ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির উদ্যোগে সীমান্তে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ দেবিদ্বারের মামা-ভাগ্নির মৃত্যু, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গৃহবধূ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন
শিরোনাম:
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও ৫ শতাধিক চারা বিতরণ জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ পার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেন রাজীব হোসেন প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম,বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর পদক্ষেপ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির উদ্যোগে সীমান্তে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও ৫ শতাধিক চারা বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর:”সবুজে সাজাই বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের আয়শা রশিদ বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন ক্লাব সিরাজগঞ্জের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম.রঞ্জু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়শা রশিদ বিদ্যানিকেতন স্কুলের পরিচালক,সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো:আমিনুল ইসলাম।

প্রধান অতিথির জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম বলেন,পরিবেশ ও মানবজীবন রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। প্রতিটি মানুষ যদি বছরে অন্তত দুটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। গাছ শুধু অক্সিজেনই দেয় না এটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম.রঞ্জু বলেন,সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদ্যোগ ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীদের হাতে একটি করে গাছ তুলে দেওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষার দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলা। সামাজিক দায়িত্ববোধ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচিতে পাশে থাকতে পেরে আমি আনন্দিত।

এসময় উপস্থিত ছিলেন,আয়শা রশিদ বিদ্যানিকেতন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোছা:আমিনা খাতুন,পরিচালক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জিটিভি ও আমাদের সময়-এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম,এখন টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি রিফাত রহমান,স্টার নিউজের জেলা প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়,আরটিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, গ্রীন টিভি ও ফিনান্সিয়াল পোস্ট-এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর,গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব,সংস্কৃতিকর্মী সোহাগ হোসেন,বৃক্ষ ও তালগাছপ্রেমী মো: আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য: অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির বনজ,ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews