1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
গোবিন্দগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান,৯ জুয়ারী গ্রেফতার কওমী জুটমিল স্কুলে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৫ শতাধিক গাছের চারা বিতরণ জেল ফেরত শিক্ষক, প্রশ্নে শিক্ষা প্রশাসন নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও ৫ শতাধিক চারা বিতরণ জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ পার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেন রাজীব হোসেন প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম,বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর পদক্ষেপ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির উদ্যোগে সীমান্তে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১
শিরোনাম:
গোবিন্দগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান,৯ জুয়ারী গ্রেফতার কওমী জুটমিল স্কুলে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৫ শতাধিক গাছের চারা বিতরণ জেল ফেরত শিক্ষক, প্রশ্নে শিক্ষা প্রশাসন নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও ৫ শতাধিক চারা বিতরণ জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ পার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেন রাজীব হোসেন প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম,বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর পদক্ষেপ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির উদ্যোগে সীমান্তে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন

কওমী জুটমিল স্কুলে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৫ শতাধিক গাছের চারা বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর:”সবুজে সাজাই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে কওমী জুটমিল স্কুলে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক বনজ,ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌর এলাকার কওমী জুটমিল স্কুল প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন ক্লাব,সিরাজগঞ্জ-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে সিরাজগঞ্জ এডমিকি ফাউন্ডেশন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো:শাহাদাত হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মো:শাহাদাত হুসাইন বলেন,পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার হলো বৃক্ষ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের মাঝে বৃক্ষরোপণের অভ্যাস ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে পারলে ভবিষ্যতে একটি সবুজ,নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। প্রতিটি মানুষ যদি অন্তত দুটি করে গাছ রোপণ ও যত্ন নেন,তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সিরাজগঞ্জের উপ-পরিচালক মো:আনোয়ার সাদ্দাত।

এসময় উপস্থিত ছিলেন,কওমী জুটমিল স্কুলের প্রধান শিক্ষক,জিটিভি ও আমাদের সময়-এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম,এখন টিভির জেলা প্রতিনিধি রিফাত রহমান,ডিবিসি সিরাজউদ্দিন জেলা প্রতিনিধি খালিদ বিন মতিন,স্টার নিউজের জেলা প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়, আরটিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম,গ্রীন টিভি ও ফিনান্সিয়াল পোস্ট-এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর,গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব,দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন,বৃক্ষ ও তালগাছপ্রেমী মো:আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য: অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews