1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জের গুণীজনদের মাঝে সম্মাননা দিলো জে.সি রোড ওয়েলফেয়ার সোসাইটি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় কোরবানির পশুর চামড়ার গুণগত মান রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ জুড়ীতে সরকারি অনুদান বিতরন করলেন এমপির স্ত্রী-কন্যা ঠাকুরগাঁওয়ে টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে নাসিরনগর উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি ডা :ফরিদ জঙ্গলসলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্প ঘিরে ইয়াসিন বাহিনীর গুলিবর্ষণ,চলছে অভিযান বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন জাককানইবিতে আইনমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে “আম ফাউন্ডেশন,ভোলাহাট”র আম বাজার উদ্বোধন ঝিকরগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আকস্মিক অবনতির প্রেক্ষিতে জামায়াতের জরুরী কর্ম পরিষদ বৈঠক অনুষ্ঠিত হবিগঞ্জে কৃষকদের ক্ষতিপূরণ ও খাদ্য সহায়তার দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশ ও কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল জনতা বাকলিয়ায় অভিযুক্ত যুবককে অবরুদ্ধ, পুলিশকে ঘিরেও উত্তেজনা ‎রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহত চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোটে লাইভ সম্প্রচারের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ কুরবানির ঈদকে ঘিরে নাসিরনগরের কামার পল্লীগুলোতে বেড়েছে হাতুরির টুং টাং শব্দ,বেড়েছে ব্যস্ততা চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তাপ ভোট বর্জনে জামায়াত ও আওয়ামীপন্থীরা, প্রতিদ্বন্দ্বিতায় মূলত বিএনপিপন্থী আইনজীবীরা ঈদের আমেজে প্রাণ ফিরছে পশুর হাটে চট্টগ্রামে কোরবানির পশু আসা শুরু, সপ্তাহান্তে জমবে বেচাকেনা রাণীশংকৈলে কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত
শিরোনাম:
সিরাজগঞ্জের গুণীজনদের মাঝে সম্মাননা দিলো জে.সি রোড ওয়েলফেয়ার সোসাইটি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় কোরবানির পশুর চামড়ার গুণগত মান রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ জুড়ীতে সরকারি অনুদান বিতরন করলেন এমপির স্ত্রী-কন্যা ঠাকুরগাঁওয়ে টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে নাসিরনগর উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি ডা :ফরিদ জঙ্গলসলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্প ঘিরে ইয়াসিন বাহিনীর গুলিবর্ষণ,চলছে অভিযান বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন জাককানইবিতে আইনমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের গুণীজনদের মাঝে সম্মাননা দিলো জে.সি রোড ওয়েলফেয়ার সোসাইটি

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ছাম্মি আহামেদ আজমীর : সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্ধি এলাকার সামাজিক সংগঠন “জে.সি রোড ওয়েলফেয়ার সোসাইটি”র উদ্যোগে প্রথমবারের মতো শিক্ষা, চিকিৎসা,সমাজসেবা মানবকল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এলাকার কৃতি ও সম্মানিত ব্যক্তিবর্গের গলায় উত্তরীয় প্রদান,হাতে কৃতি সম্মাননা স্মারক,বিশেষ সম্মাননা স্মারক,নাগরিক সম্মাননা ও মরণোত্তর সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আজহার আলী মন্ডল।

এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন,সমাজে যারা নীরবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তাদের স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের আয়োজন সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করবে এবং তরুণ প্রজন্মকে ভালো কাজের প্রতি আরও উৎসাহিত করবে।

আয়োজকদের পক্ষ থেকে আরিফুল ইসলাম জানান,সমাজে ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে যারা নিরলসভাবে অবদান রেখে চলেছেন তাদের সম্মানিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।আমরা বিশ্বাস করি ভালো কাজের স্বীকৃতি মানুষকে আরও বড় পরিসরে সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও সমাজের উন্নয়ন,মানবসেবা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে জে.সি রোড ওয়েলফেয়ার সোসাইটি নানা ইতিবাচক কার্যক্রম চালিয়ে যাবে।

অনুষ্ঠানটি ধানবান্ধি জে.সি রোড এলাকার সামাজিক সম্প্রীতি,মানবিক মূল্যবোধ ও গুণীজনদের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুধীজন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব,তরুণ সমাজ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: জে.সি রোড ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় নিম্নে তুলে ধরা হলো :

মরণোত্তর সম্মাননা :
ডা.মোঃ শাহ কামাল এবং বীর মুক্তিযোদ্ধা টি.এম শাহ আলী পনির।

কৃতি সম্মাননা :
মোঃশাহিন কামাল (সমাজসেবা)
প্রফেসর ডা.শাহানা নাজনীন (চিকিৎসা)
প্রফেসর মো:জসিম উদ্দিন (শিক্ষা)।

বিশেষ সম্মাননা :
মোঃ আজহার আলী মন্ডল (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), মোঃ নজরুল ইসলাম রতন (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক),মোঃ সাইফুল মির্জা (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক),খ. ম রকিবুল হাসান রতন (সমাজসেবক ও সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপি),হাজী মোঃ আব্দুস সাত্তার (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক),
মোঃ বেলাল হোসেন (সাবেক কাউন্সিলর),মোঃ আলমগীর হোসেন (সাবেক কাউন্সিলর),মোঃ আরিফুল ইসলাম (সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও তরুণ উদ্যোক্তা)।

নাগরিক সম্মাননা :
শংকর চক্রবর্তী,শ্রী বরুন কুমার দে,
মোঃ আশরাফুল আলম দুলাল,
মোঃ মোনায়েম হোসেন এবং মোঃ আশরাফ আলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews