
ছাম্মি আহমেদ আজমীর:ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ স্কোর অনুমান প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচের সঠিক স্কোর সফলভাবে অনুমান করে বিজয়ী হন কনস্টেবল সজিব আল হাসান (মোটরযান শাখা) সিরাজগঞ্জ।
বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে একটি মোবাইল ফোন তুলে দেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো:সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।
পুরস্কার প্রদানকালে আয়োজকরা জানান,খেলাধুলা মানুষের মাঝে সম্প্রীতি,সৌহার্দ্য ও ইতিবাচক মনোভাব গড়ে তোলে। এমন ব্যতিক্রমী আয়োজন জেলা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে এবং পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
এসময় সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: বিজয়ীকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও উৎসাহব্যঞ্জক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজনটি জেলা পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং বিশ্বকাপ ফুটবলের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।
Leave a Reply