1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে ট্রাকচাপায় সিএনজি চালক নিহত প্রথম শ্রেণীর ছাত্রী ০৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, শিশু হাসপাতালে ভর্তি,অভিযুক্ত যুবক পলাতক কাজিপুরে উজান মেওয়া খোলা যুব সংঘের উদ্যোগে রাস্তা সংস্কার ও ফুটবল খেলার আয়োজন দেবিদ্বারে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ খণ্ডন, ৪০ মিলিমিটারের স্থলে ৪১-৪২ মিলিমিটার পুরুত্ব পেয়ে সন্তুষ্ট এলাকাবাসী হবিগঞ্জে অবৈধ মাটি-বালু উত্তোলন, জরিমানা দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত হবিগঞ্জে বালুভর্তি ট্রাকে লুকানো ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা আটক রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার  দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জে আর্জেণ্টিনার পতাকার আদলে গাছ রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান হবিগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল ধাক্কায় এক প্রবীণ নাগরিকের মৃত্যু: গ্রেপ্তারের দাবি হরিপুরে সাপের ছোবলে প্রাণ হারালো অষ্টম শ্রেণির শিক্ষার্থী বাসদ নেতা কমরেড মুজিবুর রহমান ফরিদের মৃত্যুতে সর্বস্তরের শোক ও শ্রদ্ধা সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ হবিগঞ্জে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ৩ বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​ ‎ কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবকে সিরাজগঞ্জ জেলা যুবদলের সংবর্ধনা ঢাবি ফোরাম যশোরের সেক্রেটারী রনি ঝিকরগাছায় বিএম হাইস্কুলের সভাপতি মনোনীত চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ‎ হবিগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১
শিরোনাম:
হবিগঞ্জে ট্রাকচাপায় সিএনজি চালক নিহত প্রথম শ্রেণীর ছাত্রী ০৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, শিশু হাসপাতালে ভর্তি,অভিযুক্ত যুবক পলাতক কাজিপুরে উজান মেওয়া খোলা যুব সংঘের উদ্যোগে রাস্তা সংস্কার ও ফুটবল খেলার আয়োজন দেবিদ্বারে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ খণ্ডন, ৪০ মিলিমিটারের স্থলে ৪১-৪২ মিলিমিটার পুরুত্ব পেয়ে সন্তুষ্ট এলাকাবাসী হবিগঞ্জে অবৈধ মাটি-বালু উত্তোলন, জরিমানা দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত হবিগঞ্জে বালুভর্তি ট্রাকে লুকানো ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা আটক রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার  দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জে আর্জেণ্টিনার পতাকার আদলে গাছ রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান

দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

আমজদ হোসেন(কুমিল্লা উত্তর জেলা)প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার খলিলপুর বাজার এলাকায় ব্রিজে উঠতে গিয়ে চামড়াবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার খলিলপুর বাজারের পূর্বপাশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চামড়াবোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে খলিলপুর বাজার সংলগ্ন ব্রিজে উঠতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন।

নিহত চালকের নাম সোহেল। তার বাড়ি গাজীপুর জেলায়। আহতদের মধ্যে হেলপার মনিনের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত দুজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ও মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে ট্রাকটি খাদে উল্টে পড়ায় চালকের মরদেহ ট্রাকের নিচে আটকে যায়। রেকার না পৌঁছানোয় তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

শনিবার দিবাগত রাত ১টা পর্যন্ত ট্রাকচালকের মরদেহ ট্রাকের নিচে আটকে ছিল বলে পুলিশ জানিয়েছে। রেকার পৌঁছানোর পর ট্রাক সরিয়ে মরদেহ উদ্ধার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, “আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছে। রেকার পৌঁছানোর পর ট্রাকটি সরিয়ে নিচে আটকে থাকা মরদেহ উদ্ধার করা হবে।”

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “খলিলপুর বাজারের পূর্বপাশের ব্রিজে উঠতে গিয়ে চামড়াবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করা গেলেও রেকার আসতে বিলম্ব হওয়ায় মরদেহ এখনও ট্রাকের নিচে আটকে রয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews