1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর নবনির্বাচিত নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক দেবিদ্বারে বাড়ির মালিক হত্যার ঘটনায় দফায় দফায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য ১১ দলীয় ঐক্যজোট থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেলেন এলডিপি চেয়ারম্যান কর্ণেল অলি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালন করেছে ‘নোঙর’ ধর্মপাশায় ছোট ভাইকে বাঁচাতে বড় বোনের পানিতে ঝাঁপ,দুই ভাই বোনের মৃত্যু কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালী খুন,খুনীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গোবিন্দগঞ্জে অনলাইন জুয়াসহ বিভিন্ন মামলায় একদিনে ৭ জন আটক,জেলহাজতে প্রেরণ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার বিএনপির পতাকা লাগিয়ে এনসিপির নির্বাচন করা ব্যক্তিদের বিএনপি করার অধিকার নেই’:সেলিম ভূঁইয়া গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নতুন কুঁড়ি স্পোর্টসে প্রথম হওয়ায় আরিশা কে সংবর্ধনা ধুনটে গণভোটের গণরায় বাস্তবায়ন,গণহত্যার বিচার,গণঅভ্যুত্থানের ২য় বার্ষিক উপলক্ষে সমাবেশ ও গণমিছিল বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা ‎ ‎ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানা পুলিশের অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য সহ আটক ১ কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রার্থনা সভা রাণীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্টের চেতনা ধারণের আহ্বান শার্শায় গণঅভ্যুত্থান দিবস পালিত গৌরী আরবান বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের নানা আয়োজন ৫ আগস্টের চেতনা ধারণের আহ্বান শার্শায় গণঅভ্যুত্থান দিবস পালিত
শিরোনাম:
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর নবনির্বাচিত নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক দেবিদ্বারে বাড়ির মালিক হত্যার ঘটনায় দফায় দফায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য ১১ দলীয় ঐক্যজোট থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেলেন এলডিপি চেয়ারম্যান কর্ণেল অলি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালন করেছে ‘নোঙর’ ধর্মপাশায় ছোট ভাইকে বাঁচাতে বড় বোনের পানিতে ঝাঁপ,দুই ভাই বোনের মৃত্যু কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালী খুন,খুনীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গোবিন্দগঞ্জে অনলাইন জুয়াসহ বিভিন্ন মামলায় একদিনে ৭ জন আটক,জেলহাজতে প্রেরণ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার বিএনপির পতাকা লাগিয়ে এনসিপির নির্বাচন করা ব্যক্তিদের বিএনপি করার অধিকার নেই’:সেলিম ভূঁইয়া

অনলাইন জুয়া ও ফিক্সিং রুখতে সংসদে নতুন বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

সব ধরনের জুয়া, বেটিং ও ম্যাচ ফিক্সিংয়ের মতো অপরাধ কঠোরভাবে দমনের লক্ষ্যে জাতীয় সংসদে নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে। এতে ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মের জুয়া প্রতিরোধে যুগোপযোগী সাজার প্রস্তাব করা হয়েছে, যেখানে অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ সংসদে ‘জুয়া প্রতিরোধ’ নামের এই বিলটি উত্থাপন করেন। মূলত ১৫৭ বছরের পুরোনো ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭’ বাতিল করে আধুনিক ও সময়োপযোগী এই আইনটি প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। বিলটি যাচাই-বাছাই করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

প্রস্তাবিত আইনে অনলাইন জুয়া, স্পট ফিক্সিং, বাজি বা পণসহ মোট ২৪টি বিষয়কে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে অপরাধের ধরন অনুযায়ী ১৪ মাত্রার শাস্তির কথা বলা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাধারণ জুয়ায় জড়ালে তাকে দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড ভোগ করতে হবে। তবে অনলাইন বা দূরবর্তী জুয়ার ক্ষেত্রে এই সাজা বেড়ে পাঁচ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।

এ ছাড়া অপরাধের মাত্রায় সবচেয়ে কঠোর সাজা রাখা হয়েছে অনলাইন বেটিংয়ের ক্ষেত্রে। কেউ এতে সম্পৃক্ত হলে তাকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা পাঁচ কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের জন্য অনূর্ধ্ব সাত বছরের জেল বা সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে বিলে।

বিলটি উত্থাপনের যৌক্তিকতা তুলে ধরে বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেড় শতাব্দীর পুরোনো আইনটি দিয়ে বর্তমান সময়ের ভার্চ্যুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া, স্পোর্টস বেটিং ও ডিজিটাল আর্থিক জালিয়াতি মোকাবিলা করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তা ছাড়া ২০১৮ সালের জেলা প্রশাসক সম্মেলনেও মাঠপর্যায়ে প্রয়োগের সুবিধার্থে আইনটি যুগোপযোগী করার প্রস্তাব এসেছিল। সংবিধানেও জুয়া নিরোধে রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ভিপিএন, ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জুয়া ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি, জনশৃঙ্খলা, নিরাপত্তা ও তরুণ সমাজ মারাত্মক হুমকির মুখে পড়ছে। তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তিনির্ভর এসব অপরাধ ঠেকাতে এবং রাষ্ট্রের সার্বিক অর্থনৈতিক ও নৈতিক ভারসাম্য রক্ষায় এই নতুন আইন প্রণয়ন অপরিহার্য হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews