
মনিরুজ্জামান মনির ধুনট ( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার চিকাশী আন্ত: ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আয়োজিত চিকাশী আন্ত: ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রেজাউল করিম বাবলু (০২ আগষ্ট) রবিবার দুপুরে চিকাশী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
চিকাশী আন্ত: ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিত লালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও চিকাশী ইউনিয়ন মৎস্য জীবী দলের সভাপতি রেজাউল করিম বাবলু।
৪০বগুড়া -০৫ আসনের (শেরপুর – ধুনট নির্বাচনী এলাকার) মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের মনোনিত এডহক কমিটির সভাপতি হলেন চিকাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি রেজাউল করিম বাবলু।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, শেফালী খাতুন, নিতাই চন্দ্র সরকার, আসাদুল ইসলাম, রফিকুল ইসলাম শিউলী আকতার, শামীম আহম্মেদ, আব্দুস সোবহান, আব্দুল ওহাব,ফজলুল হকসহ শিক্ষক কর্মচারী ও অভিভাবক সদস্য রফিকুল ইসলাম প্রমুখ ।
Leave a Reply