1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এডিপির অর্থায়নে ৪ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান নাসিরনগরে দুই মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন অসহায় মা ‎ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-নেপালের যৌথ ফ্রি আই ক্যাম্প উদ্বোধন জুড়ীতে আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবিরে সেবা পেলেন ৯ শতাধিক মানুষ নাসিরনগরের খান্দুরায় হাডুডু খেলাকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষ, আহত -১৫ ধুনট চিকাশী আন্ত: ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রেজাউল করিম বাবলু বেলকুচি পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন আলহাজ্ব আব্দুর রাজ্জাক মণ্ডল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২ জন আটক,৪শ’বোতল স্কাফ সিরাপ জব্দ রাণীনগরে শিশুকে ধ.র্ষ.নে.র অভিযোগে যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে মহাডাঙ্গা রেল ব্রিজের কাছে অর্ধগলিত মরদেহ উদ্ধার ধর্মপাশায় হাওরে মাছ শিকার করতে গিয়ে এক শিশুর মৃত্যু ধর্মপাশায় শিয়ালের কামড়ে ইমাম শিশুসহ আহত ১৫ গোবিন্দগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান,৯ জুয়ারী গ্রেফতার কওমী জুটমিল স্কুলে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৫ শতাধিক গাছের চারা বিতরণ জেল ফেরত শিক্ষক, প্রশ্নে শিক্ষা প্রশাসন নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও ৫ শতাধিক চারা বিতরণ জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ পার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেন রাজীব হোসেন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এডিপির অর্থায়নে ৪ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান নাসিরনগরে দুই মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন অসহায় মা ‎ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-নেপালের যৌথ ফ্রি আই ক্যাম্প উদ্বোধন জুড়ীতে আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবিরে সেবা পেলেন ৯ শতাধিক মানুষ নাসিরনগরের খান্দুরায় হাডুডু খেলাকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষ, আহত -১৫ ধুনট চিকাশী আন্ত: ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রেজাউল করিম বাবলু বেলকুচি পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন আলহাজ্ব আব্দুর রাজ্জাক মণ্ডল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২ জন আটক,৪শ’বোতল স্কাফ সিরাপ জব্দ রাণীনগরে শিশুকে ধ.র্ষ.নে.র অভিযোগে যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে মহাডাঙ্গা রেল ব্রিজের কাছে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-নেপালের যৌথ ফ্রি আই ক্যাম্প উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি:বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুই দেশের যৌথ উদ্যোগ কেবল কূটনৈতিক সম্পর্কই নয়, মানবিক সেবার ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।

রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে এবং বাংলাদেশ-নেপালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওসহ দেশের মানুষের পরিশ্রম ও মেধা বাংলাদেশের উন্নয়নের বড় শক্তি। তিনি উল্লেখ করেন, নেপাল ভৌগোলিকভাবে বাংলাদেশের নিকটবর্তী হওয়ায় দুই দেশের মধ্যে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার মতো উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

‘সবার জন্য দৃষ্টি, প্রতিটি চোখের যত্ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই চক্ষু শিবিরে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় রোগ নির্ণয়ের সেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনজেএস-এর চেয়ারম্যান প্রফেসর ডা. চেত রাজ পান্ত, বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী এবং ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. আবু মো. খায়রুল কবির।

আয়োজকদের ভাষ্য, সাধারণ মানুষের মধ্যে চোখের রোগ দ্রুত শনাক্ত করা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চক্ষু সেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের সুস্থ জীবনের জন্য দৃষ্টিশক্তি অমূল্য সম্পদ। নিয়মিত চোখ পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধি করলে অনেক জটিল চক্ষুরোগ প্রতিরোধ করা সম্ভব। তাই এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী আয়োজিত এই ফ্রি আই ক্যাম্পে চিকিৎসক, সমাজসেবক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক রোগী অংশ নেন। শত শত মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ গ্রহণ করে উপকৃত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews