
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া)প্রতিনিধি:বগুড়ার ধুনট পৌর বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। (০১ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে একটি র্যালী বের হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়ে, একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া- ০৫ আসন (শেরপুর – ধুনট নির্বাচনী) এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী (সানভি) ।
সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, ধুনট মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হায়দার আলী হিন্দোল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, ফিরোজ আহমেদ , রেজানুর ইসলাম খান রেজা, মোখফিজুর রহমান বাচ্চু,আব্দুল কাইয়ুম টগর, এনামুল হক শাহীন ।
উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মাদ আলী জন, পৌর যুবদল নেতা প্রকৌশলী আল আমিন, জেলা মৎস্য দলের সদস্য শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুবউল হক রঞ্জু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম ।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসানসহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply