1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি উমরাহ ভিসা চালু সৌদির পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান, ১৮৬টি জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটক বিশ্বকাপ ফাইনালের স্কোর অনুমান প্রতিযোগিতায় বিজয়ী কনস্টেবল সজিবের হাতে পুরস্কার তুলে দিলেন পুলিশ সুপার মধ্যনগরে প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ পাবনায় আওয়ামী লীগ নেতাকে গ-লা কে-টে হ-ত্যা বেলকুচি মডেল প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শিরোনাম:
সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ

চেয়ারম্যান প্রার্থী আতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতা বিরোধীচক্ররা

  • প্রকাশিত : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন। কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন এলেই স্বাধীনতা বিরোধীচক্ররা নানা কূটকৌশলে মাঠে নেমে পানি ঘোলায় মরিয়া হয়ে ওঠে। ঠিক তেমনি আওয়ামীলীগের মধ্যে বিভাজন সৃষ্টি করে স্বাধীনতা বিরোধীরা একক প্রার্থী দিয়ে এই উপজেলা থেকে বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। উপজেলা পরিষদ সৃষ্টি থেকে আওয়ামীলীগের কোন প্রার্থী সদর উপজেলায় নির্বাচিত হতে পারেনি। জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা এ্যাড. আহসান উল্লাহসহ অনেক সিনিয়র নেতারা সদর উপজেলা নির্বাচনে স্বাধীনতা বিরোধী চক্রের কাছে বারবার পরাজিত হয়েছে। এই উপজেলায় কখনও জাতীয় পার্টি, কখনও জামায়াত, কখনও বিএনপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আতাউর রহমান আতা একমাত্র চেয়ারম্যান যিনি সদর উপজেলা পরিষদে প্রথম নির্বাচিত আওয়ামীলীগের চেয়ারম্যান। উপজেলা প্রতিষ্ঠাকাল থেকে এই প্রথম আতাউর রহমান আতা আওয়ামীলীগের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় স্বাধীনতা বিরোধীদের ঘুম হারাম হয়ে গেছে।
এবার উপজেলা নির্বাচনকে সামনে রেখে শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা সদর উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান আতাউর রহমান আতাকে ঘিরে শুরু হয়েছে নানারকম ষড়যন্ত্র। স্বাধীনতা বিরোধী চক্রের এখানে প্রার্থী করেছিলো জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সুজা উদ্দিনকে। মাঠ পর্যায়ে আওয়ামীলীগ নেতা আতাউর রহমান আতার জনপ্রিয়তা এবং তৃণমূলে সাধারণ মানুষের আস্থা, ভালোবাসা ও সমর্থন দেখে শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালিয়েছে বিএনপি জামায়াত প্রার্থী। সাধারণ মানুষের বক্তব্য আতাউর রহমান আতা বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপির নির্দেশে এবং নেতৃত্বে সদর উপজেলার আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের বিভাজিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে শক্তিশালী সংগঠনে রূপ দিয়েছেন। সদর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের সামাজিক দ্বন্দ্বকে নিরসন করে সামাজিক ভিতকে আরও মজবুত করেছেন।
আলামপুর ইউনিয়নের আলামপুর গ্রামের ৬৬ বছরের রেনু বেগম বলেন, উপজেলা চেয়ারম্যান আতা ভাই আমাদের কোন গরিবের টাকা মারে না। গোরস্থান মসজিদের টাকা মারে না। তিনি ঈদসহ বিভিন্ন সময়ে আমাদের নতুন নতুন শাড়ি কাপড় ও নগদ অর্থ দিয়ে এই হতদরিদ্রদের পাশে দাঁড়ায়। বালিয়াপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক বলেন, আতাউর রহমান আতা সদর উপজেলা চেয়ারম্যান থাকাবস্থায় কখনও থানা পুলিশ নিয়ে কখনও গ্রেফতার বানিজ্য করেনি। তিনি কোন প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি করেন না। জনগনের কল্যাণে নিরলশভাবে কাজ করে যাচ্ছেন। সর্বস্তরের মানুষের সমর্থনে নির্বাচন যতই এগিয়ে আসছে আতাউর রহমান আতার বিজয়ের সম্ভাবনা ততই তৈরী হচ্ছে। কোন ষড়যন্ত্র, মিথ্যা ও অপবাদ ধোপে টিকছে না। সদর উপজেলার মানুষ আতাউর রহমান আতাকে খুব কাছ থেকে চেনে ও জানে। তার দপ্তরে গিয়ে কেউ কখনো খালি হাতে ফেরেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews