1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ দেবিদ্বারের মামা-ভাগ্নির মৃত্যু, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গৃহবধূ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ হাফিজ উদ্দিন সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু
শিরোনাম:
সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

হবিগঞ্জে কাজে আসছে না ৪৮ কোটি টাকার স্থলবন্দর

  • প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

নুরুজ্জামান ফারুকী( হবিগঞ্জ) ২০২৩ সালের জুন মাসে ৪৮ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হয় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কেদারা কোর্ট এলাকায় অবস্থিত দেশের ২৩তম বাল্লা স্থলবন্দরের। অথচ ভারতের অংশে এখনো বন্দর নির্মাণের কাজ শুরুই হয়নি। ফলে নির্মাণের দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনও শুরু করা যায়নি আমদানি রপ্তানি কার্যক্রম।

তারমধ্যে আবার নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অলাভজনক ও কার্যক্রমহীন বাল্লা স্থলবন্দর প্রাথমিকভাবে বন্ধ ঘোষণা করার সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের স্থলবন্দর কার্যকর, অকার্যকরের বিষয়ে মন্ত্রণালয়ের গঠিত কমিটি এই সুপারিশ করেছে। এতে করে ওই স্থলবন্দরকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ দেখা দিয়েছিলো, তা এখন আর নেই।

চলতি বছরের ১০ই ফেব্রুয়ারি নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশ উপস্থাপন করে। মূলত এর পর থেকেই ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে হতাশা।

এর আগে ২০১৬ সালে উপজেলার বাল্লা শুল্ক স্টেশনকে দেশের ২৩তম স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়। একটি আধুনিক স্থলবন্দর তৈরির লক্ষ্যে ২০১৭ সালে উপজেলার কেদারা কোর্ট এলাকায় জমি অধিগ্রহণের মাধ্যমে অবকাঠামো নির্মাণের কাজ শুরু করে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, মূলত ভারতের অংশে ইমিগ্রেশনসহ কোনো ধরণের স্থাপনা নির্মাণ না হওয়ায় এই বন্দরের কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। বাল্লা স্থলবন্দরের বাংলাদেশ অংশে উন্নত অবকাঠামো হলেও, সীমান্তের ওপারে ভারত অংশে কোনো প্রকার শুল্ক স্টেশন বা ইমিগ্রেশন সুবিধা নেই। যে কারণে বন্দরটি চালু করা সম্ভব হচ্ছে না।

বাল্লা স্থলবন্দর ঘুরে দেখা যায়, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ অংশে নির্মাণ করা হয়েছে ইয়ার্ড, অফিস ভবন, ওজন মাপার যন্ত্র, ডরমিটরি এবং অন্যান্য স্থাপনা। ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীসহ কিছু জনবল। তবে ভারতে কোন স্থাপনা চোখে পড়েনি।  ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকায় এই বন্দরের অবকাঠামো নির্মাণ করার কথা, সেখানে কোনো কার্যক্রমই দেখা যায়নি। পুরো জায়গাটি এখনও ঝোপঝাড়ে ভরা।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বন্দরের কার্যক্রম শুরু হলে ভারতের ত্রিপুরাসহ সাতটি অঙ্গরাজ্যে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি হবে। বিশেষ করে কৃষিপণ্য, মৎস্য, সিরামিক, স্যানিটারি সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য এবং বিল্ডিং ম্যাটারিয়ালস রপ্তানিতে এই স্থলবন্দর উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। এছাড়া এই বন্দর দিয়ে পেঁয়াজ, আদা-রসুন ও বিভিন্ন ধরণের ফলমূল ভারত থেকে আমদানি সহজ হবে। স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন, চুনারুঘাট ও আশেপাশের এলাকার জনগণ স্থলবন্দর চালু নিয়ে ব্যাপক আগ্রহী। তারা মনে করেন, বন্দর চালু হলে শুধু ব্যবসায়ীরা নন, সাধারণ মানুষের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তবে সেটি না হওয়ায় হাতাশ তারা।

ব্যবসায়ী তোফাজ্জল মহালদার বলেন, আমরা ভেবেছিলাম বন্দর চালু হলে আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমরা এখানে ব্যবসা-বাণিজ্য করতে পারব। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার দীর্ঘদিন পরও বন্দরটি চালু হয়নি। এখন আবার শুনছি সেটি নাকি বন্ধের সুপারিশ করা হয়েছে। এটা আমাদের জন্য খুবই হতাশার।

হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) সভাপতি সামছুল হুদা বলেন, শুনেছি ভারত অংশে শুল্ক স্টেশন নির্মাণ না হওয়া বন্দরের প্রধান বাঁধা। দুই দেশের সরকারের মধ্যে দ্রুত সমঝোতা হওয়া দরকার। কারণ আমরা অনেক ব্যবসায়ী এখানে ব্যবসা করার পরিকল্পনা নিয়ে বসে আছি। এছাড়া এখানে প্রচুর লোকের কর্মসংস্থান হবে। এক কথায় বন্দরটি চালু হলে জেলার অর্থনৈতিক অবস্থা বদলে যাবে। আর সেটা না হলে আমাদের ব্যাপক ক্ষতি সম্মুখীন হতে হবে।

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, বাংলাদেশের অভ্যন্তরে সকল কাজ শেষ। এখানে সরকারের কোটি কোটি টাকা খরচ হয়েছে। এখন যদি বন্দরটি চালু না হয় তা হলে সরকারের এত বড় প্রকল্প ও এতসব স্থাপনা কোন কাজেই আসবে না।

বাল্লা স্থলবন্দরের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর মোঃ লুৎফুর রহমান বলেন, ‘আমাদের স্থল বন্দরের সকল কার্যক্রম আপতত বন্ধ রয়েছে। নতুন করে এখানে কোন ধরণের কার্যক্রম চলছে না।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান বলেন, স্থলবন্দরটি বন্ধের বিষয়ে এখনও পর্যন্ত কোন লিখিত কাগজপত্র পাইনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews