
কবির মাহমুদঃ সিরাজগঞ্জে যমুনা নামে পৃথক উপজেলার দাবিতে “যমুনাবাসী জাগো ” শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব কাজিপুর ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে ১০ জুন (মঙ্গলবার) বেলা ৩টায় নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এই সম্মিলিত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের অন্যতম সদস্য আব্দুল কাদের চেয়ারম্যানের সভাপতিত্বে এসময় বক্তৃব্য রাখেন বসুন্ধরা গ্রুপ এর ডিজিএম ও রাবেয়া ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, পূর্ব কাজিপুর ছাত্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী ফরিদুল ইসলাম, কাজিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম,সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসান, সাবেক সিনিয়র সহসভাপতি গাজী মাজহারুল আনোয়ার, কাজিপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, কবি আলতাফ হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
নদীবিধৌত কাজিপুর উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ৬ টি পূর্বপাড়ে অবস্থিত হওয়ায় দীর্ঘকাল যাবত প্রশাসনিক ভাবে নিগৃহীত হয়ে আসছে এই অঞ্চলে বসবাস করা দেড় লক্ষাধিক মানুষ। স্বাস্থ্য, শিক্ষা সহ নানা ক্ষেতে ভোগান্তির শিকার হয়ে আসছে চরবাসী। এসব ভোগান্তি থেকে নিরসনের জন্যই স্বতন্ত্র উপজেলার দাবীতে দীর্ঘদিন যাবত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে তারা যমুনা উপজেলা দাবী করে আসছে।
তাঁরই ধারাবাহিকতায় যমুনা পূর্বপাড়ের ৬ ইউনিয়নের মানুষের যৌথ অংশগ্রহণে সম্মিলিত সমাবেশ অনুষ্ঠিত হয়,এতে প্রায় এক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরে অবিলম্বে যমুনা উপজেলা বাস্তবায়নের দাবী জানান।
উল্লেখ্য, যমুনা উপজেলা দাবীতে ইতোমধ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে, পাশাপাশি রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানে যমুনা চরবাসীকে নিয়ে সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply