1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি উমরাহ ভিসা চালু সৌদির পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান, ১৮৬টি জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটক বিশ্বকাপ ফাইনালের স্কোর অনুমান প্রতিযোগিতায় বিজয়ী কনস্টেবল সজিবের হাতে পুরস্কার তুলে দিলেন পুলিশ সুপার মধ্যনগরে প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ পাবনায় আওয়ামী লীগ নেতাকে গ-লা কে-টে হ-ত্যা বেলকুচি মডেল প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শিরোনাম:
সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ

আ.লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মিসবাহকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

সিলেট নগরীতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণ করে নিয়ে কুপিয়েছে একদল দুর্বৃত্ত। পরে বড় অঙ্কের মুক্তিপণের বিনিময়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে নগরীর সুবিদবাজার এলাকা থেকে তিনি অপহৃত হন এবং পরে ওই দিন রাত সাড়ে ৩টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় সাগরদিঘীর পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। সিলেটে চিকিৎসা নিয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে তিনি ওই হাসপাতাল থেকে ছাড়া পান এবং একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে পারিবারিক সূত্র জানায়।

চিকিৎসা নেওয়া বেসরকারি আল হারামাইন হাসপাতালের পরিচালক ডা. চৌধুরী নাহিয়ান বলেন, ‘বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মিসবাহ সিরাজকে হাসপাতালে আনা হয়। এরপর তার শরীরে অস্ত্রোপচার করা হয়। তার বাম পায়ের হাঁটুর নিচে জখম রয়েছে। হাসপাতালে ভর্তি করার সময় তার স্বজনরা জানিয়েছেন, তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার সকালে তাকে ছাড়পত্র দেওয়া হলে শুনেছি তিনি ঢাকায় চলে যান।’

সূত্র জানায়, অপহৃত হওয়ার আগে মিসবাহ উদ্দিন সিরাজ সিএনজিচালিত অটোরিকশা করে সুবিদবাজার এলাকায় একটি বাসায় যাচ্ছিলেন। পথে কয়েকটি মোটরসাইকেল আরোহী যুবক তার অটোরিকশার গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে অন্য একটি অটোরিকশায় তাকে তুলে নিয়ে যায়। রাত সাড়ে ৩টা সাগরদিঘীর পাড় এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে নগরীর সোবহানীঘাটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তার শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের সময় তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে শুক্রবার সকালে তিনি ওই হাসপাতাল থেকে ছাড়া পান এবং একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের মেয়ে মুনতাহা আহমদ জানিয়েছেন, তার বাবার অবস্থা ভালো না। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তিনি তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘অ্যাডভোকেট মিসবাহ সিরাজের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। শুনেছি কে বা কারা তাকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়েছে। পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews