
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, সংগঠক ও দানবীর আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।
আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম তাঁর কর্মস্থল বসুন্ধরা গ্রুপ ও তাঁর প্রতিষ্ঠিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাবেয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,” পবিত্র ঈদ উল আযহা মুসলমানদের মধ্যে আসে ত্যাগ ও সাম্যের বার্তা নিয়ে, এই দিনে ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ পশু কুরবানির সাথে সাথে নিজেদের কুপ্রবৃত্তি গুলো কুরবানি করে। বছরের এই দিনটিতে ধনী,গরীবের ব্যবধান ভুলে ঈদের আমেজ সবার মধ্যে বিলিয়ে দেওয়ার আহবান জানান তিনি। সেই সাথে তিনি তাঁর প্রতিষ্ঠিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছান্তে-
আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম
সভাপতি
রাবেয়া ফাউন্ডেশন, কাজিপুর- সিরাজগঞ্জ ও
ডিজিএম (এস্টেট),বসুন্ধরা গ্রুপ, ঢাকা
Leave a Reply