1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ দেবিদ্বারের মামা-ভাগ্নির মৃত্যু, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গৃহবধূ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ হাফিজ উদ্দিন সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু
শিরোনাম:
সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কুষ্টিয়াতে চাচার ধর্ষণের শিকার ১৩ বছরের শিশু নবজাতকের জন্ম দিল

  • প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
কুষ্টিয়ায় আপন চাচার একাধিকবার ধর্ষণের শিকার এক শিশু প্রসুতি (১৩) নবজাতক পূত্রের জন্ম দিয়েছেন। অনেক দেরিতে হলেও এ ঘটনায় অভিযুক্ত উদয় কর্মকারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে শিশুর বাবা তার আপন ছোট ভাই উদয় কর্মকারকে একমাত্র এজাহার নামীয় আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। ঘটনার সত্যতা নিশ্চিকরে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন জানান, শিশু ধর্ষণের অভিযোগে উদয় কর্মকার নামের যুবককে গ্রেপ্তার করে মঙ্গলবার বিকেলেই আদালতে সৌপর্দ করা হলে আদালতে তাকে কারাগারে পাঠান।
হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে শিশু প্রসুতি প্রসব বেদনা নিয়ে ২৫০ বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই দুপুরে স্বাভাবিক প্রসবের মাধ্যমে নবজাতক পুত্র সন্তানের জন্ম দেন শিশু প্রসুতি। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, প্রথমে রোগীর লোকজন সবকিছু গোপন করে ভুক্তভোগী প্রসুতি শিশুটিকে হাসপাতালে ভর্তি করায়। স্বাভাবিক প্রক্রিয়াতেই ওই প্রসুতি পুত্র সন্তান জন্ম দেয়। কিন্তু ওই দিনই রোগীর লোকজন গোপনে রোগীকে নিয়ে হাসপাতাল থেকে তারা পালিয়ে যায়। পরে এঘটনায় থানায় মামলা হওয়াতে আবার তারা হাসপাতালে ফিরে আসে। (বৃহস্পতিবার) বিকেলে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে এবং পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকাতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২ মে গভীর রাতে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসায় পরিবারের সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন উদয় কর্মকার সকলের আড়ালে বড় ভাইয়ের শিশু কন্যার শোবার কক্ষে প্রবেশ করে মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার পর ৩মাস পেরিয়ে শিশুটির দৈহিক পরিবর্তন চোখে পড়লে শিশুটির পরিবার শহরের ওই বাসাটি ছেড়ে দিয়ে অন্যত্র একটি বাসা নিয়ে বসবাস শুরু করেন। শিশুটির অন্তঃসত্ত্বার কথা জানতে চাইলে শিশুটি তার বাবা-মাকে জানায়, আসামি প্রথমদিনের ঘটনার পরে আরও একাধিকবার ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেছে। শিশুটি ভয়ে কাউকে কিছু বলেনি।
ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যের সাথে আলাপকালে তারা জানায়, ‘আসামি আপন ভাইয়ের মেয়েকে ধর্ষণ করেছে। এ ঘটনায় মামলাও হয়েছে। আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। তবে বিষয়টি পারিবারিকভাবে সমঝোতার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা সমঝোতায় সহযোগিতা করছে বলে অভিযোগ তাদের। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মামলার এজাহারকারী ভুক্তভোগী শিশুর বাবা বলেন, এটা একটা পারিবারিক অভ্যন্তরীণ ব্যাপার। আমরা সমঝোতা করে নিচ্ছি। নিজেদের ব্যাপার এ জন্য পুলিশের মাধ্যমে সমঝোতা করে নিচ্ছি। এ নিয়ে বেশিকিছু বলতে চাচ্ছি না। সমঝোতায় সহযোগিতার অভিযোগ অস্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নার্গিস খাতুন বলেন, শিশু ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী শিশুটির পিতার করা মামলায় একমাত্র এজাহার নামীয় আসামি উদয় কর্মকারকে ওই দিনই গ্রেপ্তার করে আদালতে সৌপর্দ করা হয়েছে। ঘটনার তদন্তে পর্যায়ক্রমে আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ, ডিএনএ টেস্ট করা হবে। আর্থিক সুবিধা নিয়ে সমঝোতার সহযোগিতা করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ মামলার আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews