
শাহারুল হক মুন্সি (গাইবান্ধা) প্রতিনিধি:- গাইবান্ধার ফুলছড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা আইন শৃঙ্খলা বাহিনী এ অভিযান চালিয়ে মাদক কারবারি মালেক মিয়া (৩২) ও শয়কত আলী (৪০) আটক করে।
আটককৃত মালেক মিয়া ও শয়কত আলী ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি গ্রামের হাবিজার রহমানের ছেলে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযানে কেরু অ্যান্ড কোম্পানির অফিসার চয়েস ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটার ২২ বোতল, ৩০০ মিলিলিটার ৯০ বোতল এবং ভারতীয় তৈরি ম্যাকডাওয়েলস ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটার ৭৪ বোতল মদ জব্দ করা হয়।
Leave a Reply