
শাহারুল হক মুন্সি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পৌরসভার খলসি চাঁদপুর গ্রামে করতোয়া নদীর সুইচগেট এলাকায় পানিতে পড়ে জবেদ আলী (৬২) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত চটকু শেখের পুত্র।
স্থানীয়রা জানায়, সোমবার ভোর পাঁচটার দিকে জবেদ আলী বাঁধের উপর দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন। এ সময় মুখ ধোয়ার জন্য নিচু হলে পা পিচলে সরাসরি নদীতে পড়ে যান। বহু চেষ্টার পর স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে রংপুর থেকে ডুবুরি দলের সহযোগিতা নেয়। প্রায় পাঁচ ঘণ্টা পর ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী জানান, সুইচগেট এলাকাটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। অতীতে এখানেই একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ফলে এই মৃত্যু নতুন করে স্থানীয়দের উদ্বেগ বাড়িয়েছে এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply