
নিজস্ব সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষে মোঃআব্দুল মজিদ আকন্দ(৬৫)নামে একজন বৃদ্ধ নিহত হয়েছে।এই ঘটনায় আরো ৫জন আহত হয়েছে।
জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের নদীর চরে কিছু আবাদি জমি-জমার জেরে দুই গ্রুপের মাঝে খুবই গন্ডগল হয়ে আসছিলো। এই দ্বিধা দ্বন্দ্বের জের ধরে ১৪মে বুধবার সকাল ১০টায় দিকে দুই পক্ষের মাঝে তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে গটনাস্থলে মোঃ আব্দুল মজিদ (৬৫), মোঃ আমিরুল ইসলাম(৪৮), মোঃ তাজেল আকন্দ(৫০), মোঃ আলমগীর হোসেন (৪৫) গুরুতর আহত হয়।
পরে স্থানীয় বাসীন্ধারা তাদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আব্দুল মজিদ মিয়া নামের একজনকে মৃত ঘোষনা করেন।
ঘটনাটি গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply