1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম,বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর পদক্ষেপ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির উদ্যোগে সীমান্তে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ দেবিদ্বারের মামা-ভাগ্নির মৃত্যু, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গৃহবধূ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ হাফিজ উদ্দিন সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ
শিরোনাম:
প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম,বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর পদক্ষেপ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির উদ্যোগে সীমান্তে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ

চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক নোমান গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

রিয়াদ আহাম্মেদ, শেরপুর জেলা প্রতিনিধি: খবর প্রকাশ ও মামলা করার ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে শেরপুরের সাংবাদিক পরিচয়দানকারি আবু হানিফ মোহাম্মদ নোমান (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আবু হানিফ মোহাম্মদ নোমান শেরপুর জেলা শহরের নারায়নপুর মহল্লার মৃত রহুল আমীনের ছেলে।

৩ জুন মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর সদর থানার পুলিশ নারায়নপুর মহল্লায় অভিযান চালিয়ে আবু হানিফ মোহাম্মদ নোমানকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ইদ্রিস কোম্পানীর কর্মকর্তাদের কাছে একাধিকবার মিথ্যা খবর প্রকাশ ও মিথ্যা মামলায় আসামি করার ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করার পরও পুনরায় কোম্পানীর মিডিয়া কর্মকর্তা রাজাদুল ইসলাম বাবুর নিকট চাঁদা দাবি করে।

চাঁদা না পেয়ে কোম্পানীতে তালা দেয়াসহ মিথ্যা মামলায় আসামি করা সহ হয়রানি করার হুমকি প্রদান করে। এ বিষয়ে একাধিক ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় রাজাদুল ইসলাম বাবু বাদী হয়ে শেরপুর সদর থানায় ৩ জুন চাঁদা দাবি ও চাঁদা আদায়সহ হুমকি প্রদানের অভিযোগে মামলা দায়ের করেন।

এ মামলায় ৩ জুন সন্ধ্যায় শেরপুর জেলা শহরের নারায়নপুর মহল্লার বাসায় অভিযান চালিয়ে আবু হানিফ মোহাম্মদ নোমানকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে বিতর্কিত সাংবাদিক পরিচয়দানকারি আবু হানিফ মোহাম্মদ নোমান দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশা মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করছে।

রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিবর্গ উপদেষ্টা এনসিপির কেন্দ্রীয় নেতা জেলা প্রশাসক. রাজনীতিবিদ ও সাংবাদিকসহ কর্মকর্তাদের জড়িয়ে অপপ্রচার করে চাঁদাবাজি করে আসছিল।

এ ব্যাপারে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা বলেন, সাংবাদিকতায় কেউ আসলে আমরা স্বাগত জানাই। কিন্তু একটি আইডি কার্ড সংগ্রহ করে কেউ সাংবাদিক দাবি করে মানুষকে হয়রানি করা চাঁদাবাজি করা আমরা মেনে নিতে পারিনা। এসব কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে মহান এ কাজকে যারা কলুষিত করবে তার পাশে আমরা দাঁড়াতে পারিনা। বরং আমরা এ অনৈতিক কাজের সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews