
কবির মাহমুদঃ বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস কর্তৃক আয়োজিত কাব স্কাউট,রোভার স্কাউটদের জাতীয় প্রতিভা অন্বেষণ ২০২৪ এর সংগীত ক্যাটাগরিতে অংশগ্রহণ করে যথাক্রমে ইউনিট,জেলা ও বিভাগে উত্তীর্ন হয়ে, ঢাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় প্রতিভা অন্বেষণে ময়মনসিংহ বিভাগের হয়ে অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে ৩য় স্হান অর্জন করে পুরস্কৃত হলেন মোঃ এনামুল হক শ্রাবণ সরকার।
জাতীয় পর্যায়ে বিজয়ী মোঃ এনামুল হক শ্রাবণ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবুল কাশেম সরকারের পুত্র এবং ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির ৫ম পর্বের শিক্ষার্থী।
এর আগে গত বছর ৩১শে জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় প্রতিভা অন্বেষণ ২০২৪ এ সংগীত ক্যাটাগরিতে অংশগ্রহণ করে শ্রাবণ সরকার। গত বছরের জুলাইয়ে পুরুষ্কার বিতরনীর কথা থাকলেও দেশজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে তা স্থগিত হয়ে যায়,তাঁরই ধারাবাহিকতায় চলতি মাসের ১৪ ই মে রাজধানী ঢাকার স্কাউট সদর দপ্তরে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে তৃতীয় স্হান অর্জনকারী শ্রাবণ সরকারকে পুরষ্কৃত করা হয়।
শ্রাবণের এমন কৃতিত্বে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক সহপাঠী সহ নিজ এলাকার মানুষ অভিনন্দন জানানোর পাশাপাশি গর্ববোধ করছেন।
উল্লেখ্য, শ্রাবণ একদিকে মেধাবী শিক্ষার্থী অন্যদিকে খেলাধুলা, গান,সাংস্কৃতিক চর্চা সহ নানান সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে।
Leave a Reply