1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ ধুনটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে জাতীয়  মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন গাজিপুরে কনকর্ড নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে চিতলমারীতে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩১০ টি ভারতীয় মোবাইল ফোন সহ আটক ১ শার্শায় সাংবাদিককে লাঠিপেটা বাড়িতে হামলা-ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ জয়পুরে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে মোক্তাদুল হক আদনানের জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে ‘জুলাই-আগস্ট শহীদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
শিরোনাম:
বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে রাতের অন্ধকারে আগাছা নাশক ছিটিয়ে প্রায় দেড় বিঘা জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার একডালা ইউনিয়নের ঘাটাগন মৌজার মাঠে।
‎জমির মালিক দাবিদার উপর তালিমপুর গ্রামের ফায়েজ আলীর ছেলে মোকছেদ আলী এবং নাছির আলীর ছেলে গোলাম রাব্বানীর ভাই আনিছার রহমান জানান,এলাকার ঘাটাগন মৌজার মাঠে জমিতে ধান রোপন করেছেন তারা। ইতি মধ্যে জমির সবগুলো ধান থেকে শীষ বেড় হয়েছে। রোববার সকালে জমিতে গিয়ে দেখতে পান কে বা কাহারা রাতের অন্ধকারে আগাছা নাশক ছিটিয়ে প্রায় দেড় বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে। এর মধ্যে মোকছেদ আলীর ১৪শতক এবং আনিছার রহমানের ভাই গোলাম রাব্বানীর রয়েছে সাড়ে ২৭শতক। তাদের অভিযোগ,একই গ্রামের শফির প্রামানিকের ছেলে বুলু প্রামানিকসহ কয়েকজনের সাথে জমির মালিকানা নিয়ে দীর্ঘ বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে। এর আগে গত বছর ইরি/বোরো মৌসুমে এবং গত আমন মৌসুমেও একই কায়দায় আগাছা নাশক ছিটিয়ে ধান পুড়িয়ে নষ্ট করা হয়েছে। তারা ধারনা করে বলেন,যেহেতু ওই জমির মালিকানা নিয়ে প্রতিপক্ষের সাথে বিবাদ রয়েছে সেহেতু তারাই হয়তো আগাছা নাশক ছিটিয়ে ধান পুড়িয়ে দিয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন তারা।
‎অভিযোগ অস্বীকার করে বুলু প্রামানিক বলেন, অসুস্থ্যতার কারনে প্রায় ২০/২৫দিন ধরে আমি বাড়ীতে নেই।  কারা এটা করেছে তাও বলতে পারছিনা। তিনি দাবি করে বলেন,ওই জমিতে আমরাই আগে ধান রোপন করেছিলাম। পরে তারা রোপনকৃত ধান তুলে ফেলে দেয়।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন,এঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews