
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী দিনে শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ। ৭ মে (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তিনি এ কার্যক্রম করেন।
তিন দিন ব্যাপী এই কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায় কৃষিকে সমৃদ্ধি ও টেকসই করার লক্ষ্যে আধুনিকায়ন ভাবে চাষাবাদ এবং চাষাবাদের করার ক্ষেত্রে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়া সে বিষয়ে প্রদর্শন মূলক ধারণা এ কৃষি মেলা থেকে মাঠ পর্যায়ের চাষীরা নিয়েছে বলে জানিয়েছেন ইউএনও সাফফাত আরা সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ, গণমান্যব্যাক্তিবর্গ, শিক্ষক – শিক্ষার্থী বৃন্দ, কৃষক – কৃষানীরা সহ আরো অনেকেই ।
Leave a Reply