1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ঝিকরগাছায় ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, মাইক্রেবাসসহ ২মাদক কারবারি আটক রাণীশংকৈলে ঐতিহ্যবাহী ৩৩তম বৈশাখী মেলার উদ্বোধন, বসেছে প্রায় ২০০ স্টল ভক্তি ঐতিহ্য আর সম্প্রীতির মিলনমেলা পৌর মহাশ্মশানে ছয় চড়কপূজার দেলের মহাসমাগম ঝিকরগাছায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ ‎টাকার মালামাল চুরি ‎ হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে হবিগঞ্জে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ সমাবেশ বইয়ের ঘ্রাণে গড়ে উঠছে আগামী প্রজন্ম বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার সিরাজগঞ্জের গর্ব ঈদুল আযহাকে কেন্দ্র করে সড়কে অবৈধ স্থাপনা রুখতে আইন- শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কঠোর বার্তা ঝিকরগাছা ইউএনও:সাফফাত আরা সাঈদ রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন সিরাজগঞ্জ প্রেসক্লাবে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন হবিগঞ্জে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের নাসিরনগরের হরিপুরে পারিবারিক কলহের জেরে চাচার হাতে ভাতিজি খুন একদিকে অপসারণের দাবিতে মানববন্ধন,অন্যদিকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্বাচিত নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মনোনীত হলেন মাওলানা জিয়াউল হক গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মনোনীত হলেন মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন রাণীনগরে পৃথক অভিযানে ৬জন গ্রেফতার ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মনোনীত হলেন মাওলানা আব্দুল আলিম ছোট্ট ঈশান স্বপ্ন আকাশছোঁয়া বিজ্ঞানী হয়ে দেশকে দিতে চায় নতুন আবিষ্কার দেবিদ্বারে গৃহবধূর কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা
শিরোনাম:
ঝিকরগাছায় ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, মাইক্রেবাসসহ ২মাদক কারবারি আটক রাণীশংকৈলে ঐতিহ্যবাহী ৩৩তম বৈশাখী মেলার উদ্বোধন, বসেছে প্রায় ২০০ স্টল ভক্তি ঐতিহ্য আর সম্প্রীতির মিলনমেলা পৌর মহাশ্মশানে ছয় চড়কপূজার দেলের মহাসমাগম ঝিকরগাছায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ ‎টাকার মালামাল চুরি ‎ হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে হবিগঞ্জে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ সমাবেশ বইয়ের ঘ্রাণে গড়ে উঠছে আগামী প্রজন্ম বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার সিরাজগঞ্জের গর্ব ঈদুল আযহাকে কেন্দ্র করে সড়কে অবৈধ স্থাপনা রুখতে আইন- শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কঠোর বার্তা ঝিকরগাছা ইউএনও:সাফফাত আরা সাঈদ রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানা

রাণীশংকৈলে ঐতিহ্যবাহী ৩৩তম বৈশাখী মেলার উদ্বোধন, বসেছে প্রায় ২০০ স্টল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৩৩তম বৈশাখী মেলা। সোমবার (১১ মে) রাত সাড়ে ৮টায় উপজেলা শহরের ডিগ্রি কলেজ মাঠে ১০ দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পৌর বিএনপির সভাপতি ও মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শাহাজাহান আলীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান।

mostbet

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সহ-সভাপতি নূর নবী, শাহাদাত হোসেন ও মাহামুদুন নবী পান্না বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান ও মুনতাসির আল মামুন মিঠুসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং মহিলা দলের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বৈশাখী গান, লোকসংগীত ও আদিবাসী নৃত্য পরিবেশিত হয়। মনোজ্ঞ এসব পরিবেশনায় মেলা প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক প্রশান্ত কুমার বসাক।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুর রহমান বলেন, “বৈশাখী মেলা বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে সহায়তা করে।” তিনি দেশীয় কৃষ্টি ও ঐতিহ্য সংরক্ষণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

মেলা আয়োজকরা জানান, এবারের মেলায় প্রায় ২০০টি স্টল বসেছে। স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিক্রেতারাও অংশ নিয়েছেন। মেলায় খেলনা, হস্তশিল্প, মাটির তৈরি সামগ্রী, পোশাক ও বাহারি খাবারের সমাহার রয়েছে।

আগামী ১০ দিনব্যাপী চলবে এ মেলা। প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বিনোদনমূলক আয়োজন, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews