
বগুড়ার ধুনটে নগদ ৬১ হাজার টাকা সহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
১৯জানুয়ারী (শুক্রবার) ধুনটের জোড়শিমুল সড়কের আনারপুর তিনমাথা বাজার এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬১ হাজার টাকা, তিন বান্ডিল তাস ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার আনারপুর গ্রামের আখের আলীর ছেলে শফিকুল ইসলাম (৪২), আবুল হোসেনের ছেলে আবুল কালাম (৪৮), রত্নিপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে গোলাম রব্বানী (৫২), মতিয়ার রহমানের ছেলে আব্দুল জলিল (৪০), আব্দুল প্রামানিকের ছেলে সোলায়মান আলী (৪০) ও এনামুল হকের ছেলে লালন হোসেন (৩০)। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার আনারপুর তিনমাথা বাজার এলাকায় শফিকুল ইসলামের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে জুয়া খেলার আসর বসে। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাতে সেখানে জুয়া খেলার আসর বসে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬ জুয়াড়িকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে
Leave a Reply