1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি উদযাপন বায়োল্যাবের উদ্যোগে গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ধুনটে হিজড়া সাবিনার উদ্যোগে দু:স্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী জাল টাকা ও তৈরির সরঞ্জাম উদ্ধার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর নবনির্বাচিত নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক দেবিদ্বারে বাড়ির মালিক হত্যার ঘটনায় দফায় দফায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য ১১ দলীয় ঐক্যজোট থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেলেন এলডিপি চেয়ারম্যান কর্ণেল অলি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালন করেছে ‘নোঙর’ ধর্মপাশায় ছোট ভাইকে বাঁচাতে বড় বোনের পানিতে ঝাঁপ,দুই ভাই বোনের মৃত্যু কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালী খুন,খুনীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গোবিন্দগঞ্জে অনলাইন জুয়াসহ বিভিন্ন মামলায় একদিনে ৭ জন আটক,জেলহাজতে প্রেরণ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার বিএনপির পতাকা লাগিয়ে এনসিপির নির্বাচন করা ব্যক্তিদের বিএনপি করার অধিকার নেই’:সেলিম ভূঁইয়া গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নতুন কুঁড়ি স্পোর্টসে প্রথম হওয়ায় আরিশা কে সংবর্ধনা ধুনটে গণভোটের গণরায় বাস্তবায়ন,গণহত্যার বিচার,গণঅভ্যুত্থানের ২য় বার্ষিক উপলক্ষে সমাবেশ ও গণমিছিল বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা ‎ ‎ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানা পুলিশের অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য সহ আটক ১ কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রার্থনা সভা
শিরোনাম:
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি উদযাপন বায়োল্যাবের উদ্যোগে গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ধুনটে হিজড়া সাবিনার উদ্যোগে দু:স্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী জাল টাকা ও তৈরির সরঞ্জাম উদ্ধার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর নবনির্বাচিত নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক দেবিদ্বারে বাড়ির মালিক হত্যার ঘটনায় দফায় দফায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য ১১ দলীয় ঐক্যজোট থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেলেন এলডিপি চেয়ারম্যান কর্ণেল অলি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালন করেছে ‘নোঙর’ ধর্মপাশায় ছোট ভাইকে বাঁচাতে বড় বোনের পানিতে ঝাঁপ,দুই ভাই বোনের মৃত্যু

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি উদযাপন

  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সাকিব হোসেন,জাককানইবি প্রতিনিধিঃ ‘ঐক্য, নিষ্ঠা ও সৃজনশীলতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) এক যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। আনন্দ র‍্যালি, বৃক্ষরোপণ, ক্যালেন্ডার ও ডায়েরি উন্মোচন এবং সেমিনারের মধ্য দিয়ে সোমবার (১০ আগস্ট) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের চত্বরে বৃক্ষরোপণ ও কেক কাটার মাধ্যমে এক যুগ পূর্তি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরি উন্মোচন করা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সাংবাদিক সমিতির সভাপতি মোছা. জান্নাতী বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সাদের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “সাংবাদিকরা আমার বিশ্ববিদ্যালয়ের অহংকার ও অ্যাম্বাসেডর। তারা সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। বস্তুনিষ্ঠ সত্য প্রকাশ করা যেমন সাংবাদিকদের অধিকার, তেমনি প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা করাও আমাদের সবার দায়িত্ব।”

সাংবাদিকতার নীতি ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের অর্জিত সাফল্যগুলো সাংবাদিকরাই মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। তাই চাটুকারিতা নয়, বরং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ মেনে চলতে হবে। এই মহান পেশাকে কলুষিত না করে সত্য ও সততার সঙ্গে কাজ করলে ব্যক্তিগত ও জাতীয় জীবনে তা সম্মানের আসনে অধিষ্ঠিত করবে।”

সেমিনারে বিশেষ বক্তব্য দেন ‘দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস’-এর হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া এবং সার্ক জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান (শিহাব) ও আল জাজিরার সাংবাদিক মওদুদ আহমেদ সুজন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সাখাওয়াত হোসেন সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম, শিক্ষার্থীদের সমস্যা, সম্ভাবনা ও অর্জনসহ ক্যাম্পাসের নানা বিষয় গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে। চলতি বছরের ১২ মে সংগঠনটি এক যুগে পদার্পণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews