1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বেলকুচিতে পুলিশের অভিযানে মজুদকৃত ১ হাজার ৭৪৪ লিটার জ্বালানী তেল সহ অসাধু ব্যবসায়ী আটক ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে পেট্রল পাচার: ২০০ লিটারসহ দুইজন আটক, জরিমানা মৌসুমের শুরুতেই বাগুড়ী বাজারে আম জমে উঠেছে গুটি আমের বেচাকেনা রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ ঝিকরগাছায় এম আর টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন স্বাস্থ্যসেবায় গাফিলতি ৪ ক্লিনিককে জরিমানা করলো প্রশাসন আত্রাইয়ে পাচারের সময় ১১২লিটার পেট্রোল জব্দ মৌলভীবাজার জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার ঝিকরগাছায় জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত ঝিকরগাছায় ইউএনওর হস্তক্ষেপে পরিবারে ফিরছে ৭ বছরের শিশু মৌলভীবাজারে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ সম্পন্ন ঝিকরগাছায় কালবৈশাখীর তান্ডব: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি জিয়ার খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত নাসিরনগরের চাতলপাড়ে নিখোঁজের ৭ ঘণ্টা পর কবরস্থানের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার রাণীনগরে বিজ্ঞান মেলার সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল, লক্ষ্যমাত্রা ১.৪২ লাখ শিশু ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

নবম পে স্কেল কখন বাস্তবায়ন হবে, জানালেন অর্থ প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

 

 

mostbet

সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়ন করা হবে, তবে এতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সচিবালয়ে প্রতিমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ-সচিব মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নানসহ কয়েকজন নেতা।

বৈঠক শেষে এম এ হান্নান বলেন, প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে ধীরে পে-স্কেল পাবেন। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, কিছু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরুন।’ তবে এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি প্রতিমন্ত্রী।

বৈঠক সূত্রে জানা যায়, পে-স্কেলের দাবিতে অতীতে চলা আন্দোলনে প্রতিমন্ত্রীর ভূমিকার প্রসঙ্গও আলোচনায় ওঠে। জবাবে তিনি বর্তমান সরকারের আর্থিক সীমাবদ্ধতা ও পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি জানান, সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে পে-স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি।

প্রসঙ্গত, নবম পে-স্কেল প্রণয়নের লক্ষ্যে গত বছরের ২৭ জুলাই তৎকালীন অন্তর্বর্তী সরকার একটি পে-কমিশন গঠন করে। কমিশনটি চলতি বছরের ২১ জানুয়ারি সুপারিশ জমা দেয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে দ্রুত সুপারিশ বাস্তবায়ন ও নতুন পে-স্কেল ঘোষণার দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মচারীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews