1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এডিপির অর্থায়নে ৪ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান নাসিরনগরে দুই মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন অসহায় মা ‎ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-নেপালের যৌথ ফ্রি আই ক্যাম্প উদ্বোধন জুড়ীতে আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবিরে সেবা পেলেন ৯ শতাধিক মানুষ নাসিরনগরের খান্দুরায় হাডুডু খেলাকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষ, আহত -১৫ ধুনট চিকাশী আন্ত: ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রেজাউল করিম বাবলু বেলকুচি পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন আলহাজ্ব আব্দুর রাজ্জাক মণ্ডল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২ জন আটক,৪শ’বোতল স্কাফ সিরাপ জব্দ রাণীনগরে শিশুকে ধ.র্ষ.নে.র অভিযোগে যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে মহাডাঙ্গা রেল ব্রিজের কাছে অর্ধগলিত মরদেহ উদ্ধার ধর্মপাশায় হাওরে মাছ শিকার করতে গিয়ে এক শিশুর মৃত্যু ধর্মপাশায় শিয়ালের কামড়ে ইমাম শিশুসহ আহত ১৫ গোবিন্দগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান,৯ জুয়ারী গ্রেফতার কওমী জুটমিল স্কুলে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৫ শতাধিক গাছের চারা বিতরণ জেল ফেরত শিক্ষক, প্রশ্নে শিক্ষা প্রশাসন নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও ৫ শতাধিক চারা বিতরণ জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ পার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেন রাজীব হোসেন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এডিপির অর্থায়নে ৪ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান নাসিরনগরে দুই মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন অসহায় মা ‎ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-নেপালের যৌথ ফ্রি আই ক্যাম্প উদ্বোধন জুড়ীতে আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবিরে সেবা পেলেন ৯ শতাধিক মানুষ নাসিরনগরের খান্দুরায় হাডুডু খেলাকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষ, আহত -১৫ ধুনট চিকাশী আন্ত: ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রেজাউল করিম বাবলু বেলকুচি পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন আলহাজ্ব আব্দুর রাজ্জাক মণ্ডল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২ জন আটক,৪শ’বোতল স্কাফ সিরাপ জব্দ রাণীনগরে শিশুকে ধ.র্ষ.নে.র অভিযোগে যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে মহাডাঙ্গা রেল ব্রিজের কাছে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নাসিরনগরে ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়লেন কৃষক,মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে


‎মোঃ সাইফুল ইসলাম,নাসিরনগর,ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধিঃ

‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) সকাল ৮টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত আহাদ মিয়া (৫৫) একই গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ছয় বিঘা জমিতে ব্রি-২৯ ধানের আবাদ করেছিলেন।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শ্রমিক নিয়ে ধান কাটতে মাঠে যান আহাদ মিয়া। সেখানে গিয়ে দেখেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তাঁর পুরো জমির ধান পানিতে তলিয়ে গেছে। এ দৃশ্য দেখে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে যান। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

‎পরিবারের দাবি, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাইফুল ইসলাম জানান, বর্ণনা অনুযায়ী তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

‎নিহতের বড় ভাই ও স্থানীয় ইউপি সদস্য আহম্মদ হোসেন বলেন, “জমির সব ধান নষ্ট হয়ে যেতে দেখে আমার ভাই সহ্য করতে পারেনি। ঘটনাস্থলেই ঢলে পড়ে মারা যায়।” তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

‎স্থানীয় কৃষক দুধ মিয়া জানান, টানা বৃষ্টিতে গোয়ালনগর ইউনিয়নের প্রায় ৪ থেকে ৫ হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। একই ঘটনায় অন্তত তিনজন কৃষক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎নিহতের ভাতিজা ফারুক মিয়া বলেন, প্রায় ৫০ হাজার টাকা ঋণ নিয়ে আহাদ মিয়া এই আবাদ করেছিলেন। সব ধান পানিতে ডুবে যাওয়ার দৃশ্য তিনি সহ্য করতে পারেননি।

‎ঘটনার পর স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। জোহরের নামাজের পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

‎উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল জানান, জমিতে ধান কাটতে গিয়ে একজন কৃষকের মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন। একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে ওই কৃষকের বাড়িতে খোঁজ নিতে পাঠানো হয়েছে।

‎এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, ‘উপজেলায় অনেক কৃষকের জমির ধান গত কয়েক দিনের বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে। একজন কৃষক ধান কাটতে গিয়ে জমিতে মারা গেছেন বলে জানতে পেরেছি। আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও খবর পেয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনা সত্য হলে তাঁদের নাম ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়ে তাঁদেরকে সহায়তার ব্যবস্থা করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews