1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি উমরাহ ভিসা চালু সৌদির পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান, ১৮৬টি জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটক বিশ্বকাপ ফাইনালের স্কোর অনুমান প্রতিযোগিতায় বিজয়ী কনস্টেবল সজিবের হাতে পুরস্কার তুলে দিলেন পুলিশ সুপার মধ্যনগরে প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ পাবনায় আওয়ামী লীগ নেতাকে গ-লা কে-টে হ-ত্যা বেলকুচি মডেল প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শিরোনাম:
সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ

নিরাপত্তাহীনতায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ভবন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
দেশব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলনে পরিবর্তিত প্রেক্ষাপটের কারণে পূর্ব থেকে নিযুক্ত আউটসোর্সিং নিরাপত্তা কর্মীরা কাজে যোগ দিচ্ছে না। এতে চরম নিরাপত্তাহীন হয়ে পড়েছে ৫’শ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ভবনসহ গোটা হাসপাতাল চত্বর। সরেজমিন হাসপাতাল চত্বরে গিয়ে দেখা যায়, জনমানব শুন্য সেখানে সবকিছুই এখন অরক্ষিত অবস্থায় আছে। মূল গেট সংলগ্ন নিরাপত্তা কর্মী কক্ষটিতে তালা ঝুলছে। সদ্য নির্মাণ সম্পন্ন হওয়া হাসপাতাল চত্বরটিতে দৃষ্টি নন্দন করে তোলার সাজ সরঞ্জামসহ নানা ধরনের সরঞ্জামাদি যে কোনো সময় খোয়া যেতে পারে বা অনিষ্ট হয়ে যেতে পারে। এখনো কাজে ফেরেননি পুলিশ কর্মকর্তারা এখনো কাজে ফেরেননি পুলিশ কর্মকর্তারা হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে জানায় জরুরি ভিত্তিতে ভেঙে পড়া নিরাপত্তা ব্যবস্থাকে সচল করতে উদ্যোগ নেয়া হচ্ছে। গত মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে হাসপাতাল ভবনের বর্হিবিভাগের সামনে কুষ্টিয়া আনসার ভিডিপির সার্কেল অফিসার আবুল কাশেমের সাথে আলাপকালে তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা কর্মী নিয়োগের জন্য জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট দপ্তরে আনসার নিয়েগের অনুরোধ পত্র প্রেরণ করেছেন। ওই বিষয়টি তদন্ত করে দেখতে এসেছি যে ক্যাম্পাসের নিরাপত্তা সুরক্ষার আয়তন কতটুকু এবং কত সংখ্যক আনসার সদস্য লাগতে পারে। তার একটা সম্ভাব্যতা যাচায় করে সংখ্যা নির্ধারিত হবে। প্রাথমিক ভাবে যতটুকু বুঝেছি তাতে গোটা হাসপাতাল চত্বরের নিরাপত্তার জন্য ন্যূনতম ৮০জন আনসার সদস্য নিয়োগ দিতে হবে। এখানে নিয়োগ প্রাপ্ত আনসার সদস্যদের প্রতিজনের প্রতিদিন সাকুল্যে প্রায় ৬শ টাকা হিসেবে মাসে বেতন দিতে হবে প্রায় ১৮ হাজার টাকা। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, এই পরিস্থিতিতে কার্যত গোটা হাসপাতাল চত্বরই অনিরাপদ হয়ে গেছে। এদিকে আউটসোর্সিং এ যারা কাজ করত তারা হঠাৎ করে কাজে না ফেরায় শর্তানুযায়ী ওই জনবল ঠিকাদারের সাথে করা চুক্তিও বাতিল হয়ে গেছে। এই অবস্থায় নিরাপত্তা ফেরাতে ইতোমধ্যে ৭০জন আনসার সদস্য নিয়োগ চেয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রনালয়ের সুরক্ষা বিভাগে পত্রপ্রেরণ করা হয়েছে। মন্ত্রনালয় এসব আনসার সদস্যদের বেতন বাবদ অর্থ বরাদ্দসহ আনসার নিয়োগের বিষয়টি অনুমোদন করলেই ভেঙ্গেপড়া নিরাপত্তা সচল হবে। অন্যথায় হাসপাতাল ভবনের চিকিৎসা ও বৈদ্যুতিক সরঞ্জামসহ কোটি কোটি টাকার মালমাল চরম ঝুঁকির মধ্যেই থাকবে। উল্লেখ্য, ২০১০ সালে যাত্রা শুরু করে ৩ বছরের প্রকল্প বাস্তবায়নকাল দাঁড়িয়েছে ১৩ বছরে। অন্যদিকে পৌঁনে ৩’শ কোটি টাকার প্রকল্প ব্যায় বৃদ্ধি পেয়ে ঠেকেছে ৭’শ কোটি টাকায়। এতদসত্ত্বেও ভোগান্তি যেন পিছু ছাড়ছে না কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের। গেলো বছর ১৪ নভেম্বর কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও কোন অদৃশ্য কারণে ১০ মাস পেরিয়ে গেলেও ৫’শ শয্যার হাসপাতালে ইনডোর চিকিৎসা আজও চালু হয়নি। এতে এখানকার শিক্ষার্থীদের হাতে কলমে পাঠ গ্রহণ ব্যাহত হচ্ছে। অন্যদিকে বিপুল পরিমান রাষ্ট্রীয় অর্থব্যয়ে নির্মিত এ অঞ্চলের ৪টি জেলার জনগণের একমাত্র উন্নত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হতে প্রতিদিন হাজার হাজার রোগী সেবা বঞ্চিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews