
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঝিকরগাছা থানার কৃতি সন্তান বিশিষ্ট আলেমেদ্বীন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান ঝিকরগাছাবাসীকে জানিয়েছেন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা আমাদের জন্য কেবল একটি ধর্মীয় উৎসব নয়,এটি ত্যাগ আত্নসমর্পন এবং মানবতার মহৎ বার্তা নিয়ে আসে। এই দিন আমাদের মনে করিয়ে দেয় যে, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগ অপরিহার্য। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সমাজের অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা উচিত। আসুন, আমরা সকলে এই ঈদে ত্যাগ ও মানবতার চেতনায় উজ্জীবিত হয়ে সুন্দর সমাজ গড়ি।
Leave a Reply