1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এডিপির অর্থায়নে ৪ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান নাসিরনগরে দুই মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন অসহায় মা ‎ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-নেপালের যৌথ ফ্রি আই ক্যাম্প উদ্বোধন জুড়ীতে আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবিরে সেবা পেলেন ৯ শতাধিক মানুষ নাসিরনগরের খান্দুরায় হাডুডু খেলাকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষ, আহত -১৫ ধুনট চিকাশী আন্ত: ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রেজাউল করিম বাবলু বেলকুচি পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন আলহাজ্ব আব্দুর রাজ্জাক মণ্ডল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২ জন আটক,৪শ’বোতল স্কাফ সিরাপ জব্দ রাণীনগরে শিশুকে ধ.র্ষ.নে.র অভিযোগে যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে মহাডাঙ্গা রেল ব্রিজের কাছে অর্ধগলিত মরদেহ উদ্ধার ধর্মপাশায় হাওরে মাছ শিকার করতে গিয়ে এক শিশুর মৃত্যু ধর্মপাশায় শিয়ালের কামড়ে ইমাম শিশুসহ আহত ১৫ গোবিন্দগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান,৯ জুয়ারী গ্রেফতার কওমী জুটমিল স্কুলে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৫ শতাধিক গাছের চারা বিতরণ জেল ফেরত শিক্ষক, প্রশ্নে শিক্ষা প্রশাসন নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও ৫ শতাধিক চারা বিতরণ জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ পার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেন রাজীব হোসেন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এডিপির অর্থায়নে ৪ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান নাসিরনগরে দুই মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন অসহায় মা ‎ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-নেপালের যৌথ ফ্রি আই ক্যাম্প উদ্বোধন জুড়ীতে আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবিরে সেবা পেলেন ৯ শতাধিক মানুষ নাসিরনগরের খান্দুরায় হাডুডু খেলাকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষ, আহত -১৫ ধুনট চিকাশী আন্ত: ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রেজাউল করিম বাবলু বেলকুচি পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন আলহাজ্ব আব্দুর রাজ্জাক মণ্ডল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২ জন আটক,৪শ’বোতল স্কাফ সিরাপ জব্দ রাণীনগরে শিশুকে ধ.র্ষ.নে.র অভিযোগে যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে মহাডাঙ্গা রেল ব্রিজের কাছে অর্ধগলিত মরদেহ উদ্ধার

পুলিশ সুপারকে ঘুষ দেওয়ার চেষ্টা: কুলাউড়ায় জেলা ছাত্রদল নেতাসহ আটক ২

  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,কুলাউড়াঃ মৌলভীবাজারের কুলাউড়ায় এক প্রবাসীর বিদেশ যাত্রা ঠেকাতে পুলিশ সুপারকে (এসপি) ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারী ও জেলা ছাত্রদলের এক নেতাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুলাউড়া থানায় সিলেট রেঞ্জের ডিআইজির বার্ষিক পরিদর্শন চলাকালীন এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের বাসিন্দা মাহতাব মিয়ার তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী জেসমিন আক্তার এবং মৌলভীবাজার জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সামাদ চৌধুরী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাহতাব মিয়ার সঙ্গে তার প্রাক্তন স্ত্রী জেসমিন আক্তারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও মামলা চলছে। সম্প্রতি মাহতাব মিয়ার বিদেশ যাওয়ার খবর শুনে তা আটকাতে মরিয়া হয়ে ওঠেন জেসমিন। এর আগে স্বামীকে নাজেহাল করতে তিনি নিজের মেয়ের ওপর ধর্ষণের মিথ্যা অভিযোগসহ নানা ছলচাতুরীর আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া থানা পরিদর্শনে ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান। এসময় সেখানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেসমিন আক্তার তার স্বামীর বিদেশ যাত্রা বন্ধের তদবির করতে সামাদ চৌধুরীকে সঙ্গে নিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন।

অভিযোগ উঠেছে, জেসমিন আক্তার তার কাজ হাসিলের জন্য ২ লাখ টাকা সাথে নিয়ে এসেছিলেন। সামাদ চৌধুরী কৌশলে জেসমিনের কাছ থেকে সেই টাকা নেন এবং নিজের কাছে ১ লাখ ৬০ হাজার টাকা সরিয়ে রেখে মাত্র ৪০ হাজার টাকা জেলা পুলিশ সুপারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন।

পুলিশ সুপারকে প্রকাশ্যে ঘুষ দেওয়ার প্রস্তাব করায় তিনি তাৎক্ষণিক তাদের দুজনকে আটকের নির্দেশ দেন। এসময় পুলিশ তাদের কাছ থেকে নগদ টাকা উদ্ধার করে। ডিআইজির উপস্থিতিতে থানায় এমন দুঃসাহসিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সামাদ চৌধুরী ও জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শুক্রবার (১ মে) তাদের আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews