1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি উমরাহ ভিসা চালু সৌদির পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান, ১৮৬টি জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটক বিশ্বকাপ ফাইনালের স্কোর অনুমান প্রতিযোগিতায় বিজয়ী কনস্টেবল সজিবের হাতে পুরস্কার তুলে দিলেন পুলিশ সুপার মধ্যনগরে প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ পাবনায় আওয়ামী লীগ নেতাকে গ-লা কে-টে হ-ত্যা বেলকুচি মডেল প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শিরোনাম:
সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর : “অগ্নিযোদ্ধাদের একটাই পণ,নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকালে সিরাজগঞ্জ কলেজ রোডস্থ ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ফায়ার সার্ভিস কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিরাজগঞ্জ মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন,ফায়ার সার্ভিস শুধু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণেই নয় যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে থেকে সাহসিকতা ও আন্তরিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নিরাপদ সমাজ গঠনে ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষকেও অগ্নি নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হতে হবে। তিনি আরও বলেন,
দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ সচেতনতা এবং দ্রুত সেবাদান নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতাই পারে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনতে। আগুন ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সচেতনতার পাশাপাশি দ্রুত সেবাদান নিশ্চিত করতে ফায়ার সার্ভিস সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিরাজগঞ্জ স্টেশন অফিসার মোঃ শরীফুল ইসলাম,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট সদস্য, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য,শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা অগ্নিকাণ্ড,দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ফায়ার সার্ভিস কর্মীদের সাহসিকতা, মানবিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সবাইকে অগ্নি নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews