তুমি খুব যত্ন করে আমাকে ভুলে গেছো।
যেন একটুও তাড়াহুড়ো করনি!
ধাপে ধাপে, নিখুঁতভাবে
আমার নাম, আমার মুখ, আমার সবকিছু।
অথচ তুমি জানলেই না,
আমি ভালো নেই-
রাতগুলো এখন শুধু দীর্ঘশ্বাসের,
দিনগুলো শূন্যতার মতো ভারী।
তুমি ভুলে যাওয়ার নিয়ম জানো,
আমি জানি হারিয়ে যাওয়ার ব্যথা।
তুমি হিসেব কষে দূরে গেলে,
আমি হিসাব ছাড়া একা হয়ে গেলাম।
একটা খবরও তো নিতে পারতে,
একটু ফিরে তাকাতে…
জানতে পারতে,
তোমার ভুলে যাওয়ার প্রতিটি মুহূর্তে,
আমি আরও একটু করে হারিয়ে যাচ্ছি।
✍️ আহমেদ ওয়ালিদ
Leave a Reply