1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ দেবিদ্বারের মামা-ভাগ্নির মৃত্যু, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গৃহবধূ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ হাফিজ উদ্দিন সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু
শিরোনাম:
সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রংপুরে হোটেল থেকে ধরে জুয়ার মামলায় চালান দেয়ার অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে

  • প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রংপুর সদর কোতয়ালী থানার ওসির (অফিসার ইনচার্জ) বিরুদ্ধে নিজ ব্যবসা প্রতিষ্ঠান হোটেল থেকে রুকু মিয়া নামের এক ব্যবসায়ীকে আটক করে একটি জুয়ার মামলায় আসামী দেখিয়ে কোর্টে প্রেরণের অভিযোগ উঠেছে। তবে আসামী রুকুর স্ত্রী সুলতানা আকতার জানান, ওসির দাবিকৃত ৫০ হাজার টাকা না দেয়ায় তার স্বামী রুকু মিয়াকে হোটেলের গ্রাহকগনের সামনে থেকে ১০ এপ্রিল বিকেলে আটক করে ৯ এপ্রিল রাতে জুয়া খেলা অবস্থায় পালাতক আসামী হিসেবে গ্রেফতার দেখিয়েছে ওসি অলিভ মাহমুদ। এটি চরম মিথ্যা কথা। কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও আইন শৃঙ্খলা ডিউটি করা কালিন গত ০৯ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত ১১টা ৩০ মিনিটে  গোপন সংবাদের ভিতিত্তে পাগলাপীর চওড়াপাড়া মৌজাস্থ কোতয়ালী থানার জনৈক মৃত জয়নাল তেলীর তামাক ক্ষেতের দক্ষিন পূর্ব কোনায় কয়েকজন জুয়ারী তাস দিয়ে টাকার বিনিময়ে মোমবাতির আলোতে জুয়া খেলছে তথ্য পাওয়া যায়। এ সময় অভিযান চালিয়ে হেলাল উদ্দিন, নিন্দালু, শফিকুল ও আবুল হোসেন নামের চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও ৮৭০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞেস করা হলে তারা রুকু মিয়া ও জামিল হোসেন নামের দুইজনের সংশ্লিষ্টতার কথা জানায়। আসামী রুকুর স্ত্রী সুলতানা আকতার অভিযোগ করে বলেন, আমার স্বামী এক সময় পুলিশের সোর্স হিসেবে কাজ করত। সে জুয়া খেলে না। রাত ৯টা হলে হোটেল বন্ধ করে একসঙ্গে বাড়ীতে চলে গিয়ে ঘুমাই।

৯ এপ্রিল তারিখ রাতে জুয়া খেলা হলো। পুলিশ ৪জনকে গ্রেফতার করল। ১০ এপ্রিল তারিখ বিকেলে আমার স্বামী রুকু মিয়া হোটেল ব্যবসা করা কালিন সময়ে তাকে ওসি অলিভ মাহমুদ ধরে নিয়ে আসল কোন কারণে? আমার স্বামীকে ওসি অলিভ মাহমুদ দালাল দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেছিল। তিনি বলেছিল, জুয়া খেলায় তোমার নাম এসেছে। ৫০ হাজার টাকা দাও, নইলে গ্রেফতার করে জেলখানায় পাঠাব। এই টাকা না দেয়ার কারণে আমার স্বামী রুকু মিয়াকে ওসি রাগ হয়ে নিজেই হোটেল চলাকালিন সময়ে ধরে থানায় নিয়ে আসেন। মামলাটির বাদি এসআই মোঃ রফিকুল ইসলাম জানান, আসামীদের কোর্টে পাঠিয়ে দেয়া হয়েছে। সদর কোতয়ালী থানার ওসি অলিভ মাহমুদ এ ব্যাপারে কোন কথা বলতে চাননি।##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews