1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি উমরাহ ভিসা চালু সৌদির পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান, ১৮৬টি জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটক বিশ্বকাপ ফাইনালের স্কোর অনুমান প্রতিযোগিতায় বিজয়ী কনস্টেবল সজিবের হাতে পুরস্কার তুলে দিলেন পুলিশ সুপার মধ্যনগরে প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ পাবনায় আওয়ামী লীগ নেতাকে গ-লা কে-টে হ-ত্যা বেলকুচি মডেল প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শিরোনাম:
সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ

শতাব্দীর প্রার্থনার আলোয় আলোকিত সিরাজগঞ্জের দুইশ’ত বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর: ইতিহাসের দীর্ঘ পথচলা অসংখ্য স্মৃতি ভক্তির অশ্রু প্রার্থনার ধ্বনি আর মানুষের অকৃত্রিম ভালোবাসা বুকে ধারণ করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সিরাজগঞ্জের দুই শত বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির। এটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয় বরং সিরাজগঞ্জবাসীর আত্মার বন্ধন আবেগের আশ্রয় আর আস্থার এক চিরন্তন প্রতীক।
যুগের পর যুগ ধরে এই মন্দির হয়ে উঠেছে হাজারো মানুষের সুখ-দুঃখের সাথী। ভোরের ঘণ্টাধ্বনি,সন্ধ্যার আরতি, ধূপের গন্ধ আর ভক্তদের প্রার্থনায় প্রতিদিন যেন নতুন করে প্রাণ ফিরে পায় এই পবিত্র প্রাঙ্গণ। এখানে এলে মনে হয় সব ক্লান্তি সব কষ্ট যেন মায়ের চরণে বিলীন হয়ে যায়। কেউ আসেন মানসিক শান্তির খোঁজে কেউ আশীর্বাদ নিতে আবার কেউ শুধু এই প্রাচীন মন্দিরের পবিত্র পরিবেশে কিছুটা সময় কাটিয়ে হৃদয়ের প্রশান্তি খুঁজে নিতে।
সিরাজগঞ্জ শহরের বহু প্রবীণ মানুষের শৈশব-কৈশোরের স্মৃতি জড়িয়ে আছে এই কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরকে ঘিরে। কত পূজা,কত উৎসব,কত আনন্দ-বেদনার মুহূর্ত এই মন্দিরের আঙিনায় ইতিহাস হয়ে আছে তার হিসাব নেই। সময় বদলেছে শহর বদলেছে মানুষ বদলেছে কিন্তু বদলায়নি এই মন্দিরের প্রতি মানুষের শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসা। বিশেষ করে দুর্গাপূজা, কালীপূজা,জন্মাষ্টমী,রথযাত্রা,চতুর্দশী,সরস্বতী পূজা,মহানাম যজ্ঞ অনুষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় আয়োজনে ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন প্রার্থনা করতে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এই মন্দির দীর্ঘদিন ধরে সামাজিক সম্প্রীতি মানবিকতা ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও পরিচিত।

কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস বলেন,এই মন্দির আমাদের গর্ব আমাদের আত্মার ঠিকানা। দুই শত বছরের ইতিহাস বহন করা এই পবিত্র স্থান শুধু একটি উপাসনালয় নয় এটি আমাদের পূর্বপুরুষদের স্মৃতি বিশ্বাস ও ঐতিহ্যের ধারক। ছোটবেলা থেকে এই মন্দিরকে ঘিরে মানুষের যে ভালোবাসা দেখেছি সেটি সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। আমরা চাই আগামী প্রজন্মও এই ঐতিহ্যকে ভালোবেসে আগলে রাখুক।তিনি আরও বলেন,মানুষ এখানে শুধু পূজা করতে আসে না তারা আসে মনের শান্তি খুঁজতে। মায়ের আশীর্বাদ নিতে এসে অনেকেই চোখের জল ফেলেন আবার হাসিমুখে ফিরে যান। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

এছাড়াও কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত মন্ডল স্বপন বলেন,আমাদের সকলের প্রিয় কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির সিরাজগঞ্জের মানুষের হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছে। এই মন্দির সামাজিক বন্ধন ও সম্প্রীতিরও প্রতীক। এখানে সকল শ্রেণি-পেশার মানুষ একসাথে মিলিত হন প্রার্থনা করেন ভালোবাসা ভাগাভাগি করেন। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন,আমরা চাই এই প্রাচীন মন্দির শুধু বর্তমান নয় ভবিষ্যৎ প্রজন্মের কাছেও ইতিহাস ও আস্থার প্রতীক হয়ে বেঁচে থাকুক। সকলের সহযোগিতা ও ভালোবাসায় আমরা এই পবিত্র স্থানকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলতে চাই। দুই শত বছরের এই প্রাচীন মন্দির আজও যেন নীরবে বলে যায় বিশ্বাসের গল্প ভালোবাসার গল্প এবং প্রার্থনার গল্প। মানুষের হৃদয়ের গভীরে জায়গা করে নেওয়া এই কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির শুধু একটি স্থাপনা নয় এটি সিরাজগঞ্জের আত্মা,ইতিহাস ও চিরন্তন ভালোবাসার এক পবিত্র নাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews