1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম,বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর পদক্ষেপ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির উদ্যোগে সীমান্তে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ দেবিদ্বারের মামা-ভাগ্নির মৃত্যু, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গৃহবধূ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ হাফিজ উদ্দিন সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ
শিরোনাম:
প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম,বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর পদক্ষেপ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির উদ্যোগে সীমান্তে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ

শ্রীবরদীতে কৃষি প্রণোদনার বীজে কৃষকদের বাম্পার ফলন

  • প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

রিয়াদ আহাম্মেদ (শেরপুর জেলা প্রতিনিধি):শেরপুর জেলার ইতিহাসে দীর্ঘ সময় অবস্থান করা বন্যা ক্ষতিগ্রস্থ করে উপজেলার কৃষকদের। এছাড়াও অন্যান্য ক্ষতির কারণে বীজ সহ অন্যান্য প্রণোদনার আওতায় আসে শ্রীবরদী উপজেলার প্রায় ১৮হাজার কৃষক। চলতি মওসুমে শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিভিন্ন ফসলের চাষাবাদের জন্য দেয়া কৃষি প্রণোদনার এই বীজে বাম্পার ফলন হয়েছে। সময়মতো বীজ হাতে পেয়ে রোপণ করতে পেরে খুশি কৃষকরা। কৃষকদের দাবি, বাজার থেকে ক্রয়কৃত বীজের চেয়ে প্রণোদনার বীজ অনেক ভালো ছিলো। এদিকে কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি বিভাগের পরামর্শে এই ফলন পেয়েছে কৃষক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি ও বোরো মৌসুমে শ্রীবরদী উপজেলায় ১৭ হাজার ৭শ কৃষককে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার কৃষককে বোরো ধান, ৮ হাজার ৫০ জন কৃষককে সরিষা, ৩ হাজার ২শ জন কৃষককে শাকসবজি, ১৭৫ জন কৃষককে গম, ১শ ৮০ জন কৃষককে ভুট্টা, ২৫ জন কৃষককে পেঁয়াজ, ৭০ জন কৃষককে মুগ ও মশুর ডালের প্রনোদনা হিসেবে উন্নত বীজ প্রদান করা হয়। সরিষা ও শাকসবজি চাষিদের সারও প্রদান করা হয়। এতে অনেক ক্ষতিগ্রস্ত কৃষক এসেছে আবাদের আওতায়।

উপজেলার ভারেরা এলাকার কৃষক জাকির হোসেন স্বপন বলেন, আমি এবার সময় মতো কৃষি অফিস থেকে হাইব্রিড ধানের বীজ পাইছি। এই বীজে দশ কাঠা জমির ধানের আবাদ করেছি। বাম্পার ফলন হয়েছে। অন্য বীজের চেয়ে এই বীজেই ধান ভালো হয়েছে। একই এলাকার কৃষক মোহাম্মদ আলী বলেন, আমি নিজে যে বীজ পেয়েছিলাম সেগুলোর ধানের আবাদ করেছি। অনেক সুন্দর হয়েছে আবাদ। অন্য বীজের ক্ষেতে পোকায় আক্রমণ করেছে। কিন্তু এই বীজের ধান ক্ষেতে পোকায় আক্রমণ করে নাই।

খোশালপুর এলাকার ভুট্টা চাষি নুরুজ্জামান বলেন, এবারের বীজের মান ভালো ছিলো। এছাড়াও কৃষি অফিসের তদারকি ও পরামর্শ ভালো ফলনে সহায়তা করেছে। ইতোমধ্যে ভুট্টা ফলন ঘরে তুলেছি।

চৈতাজানী গ্রামের কৃষক সাদ্দাম হোসেন আতিক বলেন, আমরা ভুট্টা চাষ কমিয়েই দিয়েছিলাম। এবার চাষ ভালো হওয়ায় আগামীতে বেশি চাষ করার চিন্তা ভাবনা করছি। প্রণোদনার বীজ আমাদের ভুল ধারণা পরিষ্কার করেছে।

দহেরপাড় এলাকার ভুট্টা চাষি কফিল উদ্দিন বলেন, কৃষি অফিসের দেয়া বিজ এতো ভালো ফলন হবে আগে ভাবিনি। এবার অনেক ভালো ফলন হয়েছে।

গোসাইপুর ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, আমার ব্লকে প্রনোদনার বীজ পেয়ে কৃষকরা আগ্রহের সাথে আবাদ করে ফলন ভালো পেয়েছে। আমরাও নিয়মিত পরামর্শ প্রদান করছি।

অতিরিক্ত কৃষি অফিসার, কৃষিবিদ মোহাম্মদ ওয়াসিফ রহমান বলেন, আমরা কৃষকদের চাহিদা অনুযায়ী প্রণোদনা প্রদান করেছি। এতে কৃষকরা বেনিফিট পেয়েছে। তারা খুব খুশি।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন বলেন, আমরা মাঠ পর্যায়ে যাচাইবাছাই করে প্রকৃত কৃষকদের মধ্য থেকে পর্যায়ক্রমে ১৭ হাজার ৭শ জন কৃষককে কৃষি প্রণোদনা প্রদান করেছি। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করছি। কৃষকেরা আমাদের পরামর্শ অনুযায়ী আবাদ করে ফলনও ভালো পেয়েছে। এছাড়াও বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের নানা সহযোগিতা করেছি। কৃষক ভালো ফলন পেলেই আমাদের পরিশ্রম সার্থক হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews