
ছাম্মি আহমেদ আজমীর : সিরাজগঞ্জের সাংবাদিক অঙ্গনের সুপরিচিত,শ্রদ্ধাভাজন ও সাহসী ব্যক্তিত্ব, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার প্রধান সম্পাদক মো:জাকিরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হৃদরোগ ও কিডনি জটিলতায় আক্রান্ত এই প্রবীণ সাংবাদিক নেতার অসুস্থতার খবরে জেলায় সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর উদ্বেগ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।দীর্ঘ সাংবাদিকতা জীবনে সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক কলম চালিয়ে তিনি হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের কণ্ঠস্বর। সাংবাদিকদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবক, একজন পরামর্শদাতা ও সাহসের প্রতীক। তাঁর আন্তরিকতা,মানবিক আচরণ ও সবার প্রতি ভালোবাসা তাঁকে আলাদা এক সম্মানের স্থানে পৌঁছে দিয়েছে।আজ সেই প্রিয় মানুষটির অসুস্থতার সংবাদ যেন পুরো সাংবাদিক সমাজকে ব্যথিত করে তুলেছে। হাসপাতালের বেডে তাঁর চিকিৎসাধীন থাকার খবর শুনে সহকর্মী,শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনরা ছুটে যাচ্ছেন খোঁজ নিতে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে আবেগঘন বার্তা দিচ্ছেন।
সকলের প্রিয় জাকিরুল ইসলাম দ্রুত সুস্থতা কামনায় তাঁর পরিবার,সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply