
শাহারুল হক (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা ইদিলপুর ইউনিয়নের তাজনগর (দক্ষিণ তাজনগর) গ্রামে লিমন নামের এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে ।
জানা যায়, একই সময় তার পিতা মোঃ হবি মিয়াও বজ্রপাতে আহত হয়েছে।

২০ (মে)মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ইউনিয়নের তাজনগর গ্রামের কৃষি জমিতে এ ঘটনা ঘটে। নিহত মোঃ লিমন মিয়া (২৫) তাজনগর গ্রামের হবি মিয়ার ছেলে।
আরো জানা যায় যে, নিহত লিমন মাত্র কয়েক দিন আগেেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার এই অকাল মৃত্যুতে পরিবার এবং আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।
Leave a Reply