
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধ : ঢাকা জেলার সাভারের বলিয়ারপুর এলাকার ল্যান্ড ফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াকরনের যে কার্যক্রম হাতে নিয়েছে সরকার তা আগামী জুলাই থেকেই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে সাভারের বলিয়ারপুরের ল্যান্ড ফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
তিনি আরো জানান, কিছু বর্জ্য শোধনে তাপমাত্রা নির্নয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের কিছু আপত্তির কারনে তা এতদিন আরম্ভ করা না গেলে এখন এগুলো সমাধানে কাজ করা হয়েছে। আগামীকাল এ নিয়ে সিদ্ধান্তের বৈঠক ও রয়েছে বলে জানান তিনি। আগামী জুলাইয়ে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন জটিলতার কারণে এতদিন ঢাকা আরিচা মহাসড়ক ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এজন্য তারা উত্তর সিটি কর্পোরেশনের সাথে কথা বলবেন যাতে করে ল্যান্ড ফিলে ময়লা ফেলা যাবে কিনা সে বিষয়টা নিয়ে আলোচনা করে সমাধানের পথ খুজবেন। তিনি আরও বলেন এ থেকে বিদ্যুৎ উৎপাদন হলে আর দুর্ভোগ থাকবে না। এতে বিদ্যুতেরও চাহিদা মিটবে সেই সঙ্গে ময়লার ভোগান্তি হতেও রক্ষা পাবে। পরিবেশ ভালো হবে।
পরিদর্শনকালে তার সাথে পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাভার
২২-০৪-২০২৬
Leave a Reply